শীতে চুটিয়ে খাচ্ছেন মূলো, কোন কোন খাবারের সঙ্গে এই সবজি খাওয়া যায় না, জানেন?
শীতকালে মূলো খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো বলেই মনে করেন অনেকে। তাছাড়া মূলো ছাড়া শীতকাল যে একদম অসম্পূর্ণ তাও ভাবেন অনেকে। তবে মূলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যা বড় রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
এমনকি রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু বাড়াতে সাহায্য করে শীতের এই সবজি। তবে এই মূলো কিন্তু সব কিছুর সঙ্গে খাওয়া যায় না। এমন অনেক খাবার রয়েছে সেগুলোর আগে বা পরে মূলো খেলে আপনার শরীর খারাপ হতে পারে। আপনি কোন কোন খাবারের সঙ্গে একদমই ভুলেও মূলো খাবেন না, জানুন।

- ঠান্ডা লাগতে পারে
মূলো খেলে আপনার শরীর গরম থাকবে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তবে আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা বলছেন, মূলোর ভেতরে গরম ভাব থাকলেও সন্ধ্যেবেলা মূলো একদমই খাবেন না। এতে কিন্তু আপনার শরীর খারাপ হবে, ঠান্ডা লেগে যেতে পারে।
- শশা
আমরা সকলেই স্যালাডের সঙ্গে মূলো খাই। তবে এটি কিন্তু একদমই খাওয়া উচিত। এতে আপনি খাবার ভালোভাবে হজম করতে পারবেন না। যেহেতু স্যালাডে শশা থাকে, আর এই শশাতে অ্যাসকরবেট থাকে। যা ভিটামিন সি শোষণে সাহায্য করে। তাই একসঙ্গে এই দুটি খেলে আপনার খাবার হজম হবে না। বমি হতে পারে।
- দুধ
দুধের সঙ্গে কখনোই মূলো খাবেন না। কিংবা দুধ খাওয়ার পরেও মূলো খাবেন না। যদি আপনি স্যালাড খান, তাহলে দুধ জাতীয় কোনও খাবার খাবেন না। এতে অম্বল, অ্যাসিড রিফ্লেক্স ও পেটে ব্যথা হতে পারে। অনেক সময় কিন্তু বমিও হয়। দুধ খাওয়ার দু'ঘণ্টা বা থেকে তিন ঘন্টা পর মূলো খাবেন।
- কমলালেবু
মূলোর সঙ্গে কমলালেবু একদমই খাবেন। এতে স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়। এই দুটি খাবার একসঙ্গে বিষের মতোন। এই দুটি একসঙ্গে পেটে গেলে আপনার পেটে অনেক সমস্যা হবে। বমি হবে। সেই সঙ্গে পেটে প্রচন্ড যন্ত্রণা হবে। তাই শরীর সুস্থ রাখতে এই দুটি খাবার একসঙ্গে একদমই খাবেন না।
- উচ্ছে, করলা
উচ্ছে, করলা সঙ্গে মূলো একদমই খাবেন না । এতে শ্বাস নিতে অসুবিধা হবে। হার্টের জন্য এটি কিন্তু খুব মারাত্মক। যে সকল ব্যক্তিরা হার্টের সমস্যায় ভুগছেন, তারা ভুলেও করলা বা উচ্ছের সঙ্গে মূলো খাবেন না।
- চা বা কফি
চা খাবার পর মূলো খাবেন না, এটি খুব খারাপ। এতে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটির সমস্যা হতে পারে। মূলো যেহেতু ঠান্ডা আর চা যেহেতু গরম, তাই এই দুটি একসঙ্গে খেলে আপনার নানান সমস্যা হবে। এতে আপনার পেটে ব্যথা হতে পারে। বমি হতে পারে।, তাই আগেই সাবধান হোন আপনি।












Click it and Unblock the Notifications