শিবরাত্রিতে উপোস করে কোন খাবার খাবেন, ভুলেও কোন খাবার মুখে তুলবেন না, জানুন
রাত পোহালেই শিবরাত্রি। আর এই বিশেষ দিনের জন্য অপেক্ষা করে রয়েছেন শিব ভক্তরা। তারা মনে করেন, এই বিশেষ দিনে ভোলেবাবার পুজো করলে জীবনে সফলতা লেগেই থাকে। আর্থিকদিকেও খুব লাভ হয়।
মহা শিবরাত্রির দিন উপোস করে এমন অনেক খাবার রয়েছে সেগুলি আপনি খেতে পারবেন। আবার এমন অনেক খাবার রয়েছে, সেগুলি ভুলেও মুখে তুলতে পারবেন না। শিবরাত্রিতে উপোস করে কোন কোন খাবার খাবেন, আবার কোন কোন খাবার খাবেন না।

- ভারী খাবার খাবেন না
এই বিশেষ দিনে যখন আপনি উপোস করবেন, তখন অবশ্যই হালকা খাবার খাবেন। তবে এমন খাবার খাবেন, যেগুলি আপনি হজম করতে পারবেন। ভারী খাবার খাওয়া এড়িয়ে চলুন। এতে আপনার শরীরের শক্তি পাবেন, গ্যাস, অম্বলের সমস্যা থেকে মুক্তি পাবেন।
- মিষ্টি, জল
মহা শিবরাত্রিতে দু'রকম ব্রত রাখেন অনেকে। কেউ উপোস করে কিন্তু জল পর্যন্ত স্পর্শ করেন না। আবার অনেকেই ফল, মিষ্টি জল খেয়েও কিন্তু উপোস করেন। তারা ভাত খান না।
- চরণামৃত
যদি আপনি খাবার, জল গ্রহণ না করে সারাদিন উপোস করেন, রাতে শিবের মাথায় জল ঢেলে উপোস ভাঙ্গেন, তাহলে কিন্তু শিবের বিশেষ কৃপা আপনি পাবেন। তবে সেই সঙ্গে কিন্তু আপনি অবশ্যই শিবের চরণামৃত খাবেন। সেই সঙ্গে শরীরে শক্তি পাবেন।
- দুধ, ফল এবং ড্রাই ফুটস
এই বিশেষ দিনে উপোস করে অবশ্যই কিন্তু যারা ফল খাচ্ছেন দিনে ও রাতে দু’বেলায় ফল খাবেন। দুধ, ফল এবং ড্রাই ফুটস খেতে পারেন। এতে শরীরে শক্তি পাওয়ার পাশাপাশি আপনার কিন্তু মাথাও ঘুরবে না ।
- শরবত
উপোস করে প্রচুর পরিমাণে জল ও শরবত খাবেন। এতে শরীর আপনার হাইড্রেট থাকবে। শরীরের জলের ঘাটতি হবে না।
- হালকা খাবার
এই বিশেষ দিনে উপোস করে হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। আপনি বাদামের হালুয়া খেতে পারেন। আবার আপনি কচুরি, লুচি, পরোটা, ড্রাই ফ্রুট, দুধ, ঠান্ডাই এগুলি খেতে পারেন। এতে শরীর ঠান্ডা থাকবে।
- আমিষ খাবার
এই শিবরাত্রিতে কিন্তু শস্য, ডাল, নুন, যেকোন মশলা, ভাজা খাবার, পেঁয়াজ, রসুন, আমিষ, নেশা জাতীয় দ্রব্য ভুলেও মুখে তুলবেন না। এতে শিব ঠাকুর ভীষণ রেগে যায়। সেই সঙ্গে কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়।
- বেলের শরবত
এই বিশেষ দিনে শরীর সুস্থ রাখতে আপনি কিন্তু বেলের শরবত খেতেই পারেন। এতে আপনার শরীর ঠান্ডা থাকবে। অনেকেরই উপোস করে মাথা ঘোরে। সেটিও কিন্তু আপনার হবে না। সেই সঙ্গে কাজে এনার্জি পাবেন।












Click it and Unblock the Notifications