ভুলেও এই খাবারগুলি খালি পেটে খাবেন না, কিন্তু কেন জানেন?

আপনি ভোর থেকে রাত পর্যন্ত ভালো-মন্দ যাই খাবার খাবেন তার কিন্তু সরাসরি প্রভাব পড়বে আপনার শরীরে। তাছাড়া প্রতিটি খাবার একটি সঠিক সময় মেনে খেতে হয়। যেকোনো সময় যা কিছু কিন্তু খাওয়া যায় না। এমন অনেক খাবার আছে যা খালি পেটে একদমই খাওয়া যায় না। এতে খাবার ভালোভাবে হজম হবে না।

সেই সঙ্গে লিভার, কিডনির উপরেও খারাপ প্রভাব পড়ে। কোন কোন খাবার খালি পেটে খাওয়া একদমই উচিত নয়। এগুলি খেলে আপনার শরীর খারাপ হওয়ার সম্ভবনা থাকবে।

Banana

  • কলা

কলাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম রয়েছে ঠিকই। তবে ভুল করেও খালি পেটে কলা খাবেন না। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। এতে মিষ্টির পরিমাণ বেশি থাকে। তাই এটি খেলে আপনার রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে।

  • তেল ঝাল মশলাযুক্ত খাবার

সকালে হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। ব্রেকফাস্টে কখনোই অতিরিক্ত তেল মশলা ঝাল জাতীয় খাবার খাবেন না। খালি পেটে যদি আপনি তেল মশলাযুক্ত খাবার খান তাহলে আপনার বদহজম হবে। অম্বল হবে, পেটের ওপর খারাপ প্রভাব পড়বে। সেই সঙ্গে নানান সমস্যা দেখা দিতে পারে। তাই আগেই সাবধান হোন।

  • স্যালাড

সকালবেলা খালি পেটে স্যালাড না খাওয়ারই চেষ্টা করবেন। কিছু খাবার পর স্যালাড খাবেন। কারণ এতে আপনার পেটে ব্যথা হতে পারে। সেই সঙ্গে বদহজম হওয়ার সম্ভাবনা থাকবে। বমি হতে পারে বারবার। তাই আগেই সাবধান হোন।

  • টম্যাটো

অনেকেই সকালে খাওয়ার সময় টম্যাটো খান। তবে খালি পেটে একদমই এটি খাওয়া ভালো নয়। তেমনই ফলের রস, স্মুদি ইত্যাদি না খাওয়াই ভালো।

  • কচুরি,পুরি

অনেকেই সকালে দোকান থেকে কচুরি বা পুরি এনে খান। তবে এটি খাওয়া কিন্তু একদমই ভালো নয়। কারণ, এতে প্রচুর পরিমাণে তেল থাকে। যে আপনার পেট ভার করে দেবে। সারাদিন আপনার বদহজম থাকবে। খাবার ভালোভাবে হজম হবে না। কাজে এনার্জি পাবেন না। এমনকি গ্যাস্টিকের সমস্যাও দিনে দিনে বাড়তে থাকবে। তাই আগেই সাবধান হন।

  • মিষ্টি জাতীয় খাবার

খালি পেটে মিষ্টি জাতীয় খাবার খাওয়া এড়িয়ে চলুন। না হলে আপনার হজমের সমস্যা হবে। এমনকি ওজন হু হু করে শরীরে বাড়তে থাকবে। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+