Health Tips: শীতে বাতের ব্যথায় মাটিতে পা ফেলা দায়, যন্ত্রণা কমাতে আজই খাওয়া ছাড়ুন এই খাবারগুলি

যারা বাতের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু সারা বছরই যন্ত্রণায় কষ্ট পেতে হয়। তবে শীতকালে ব্যথা যেন আরোও দ্বিগুণ হয়ে ওঠে, কারণ এসময়ে রোগ প্রতিরোধের ক্ষমতা সকলেরই কমতে থাকে, সেই সঙ্গে হাড়ের ব্যথা হয়, হাত-পা ক্রমশ ফুলতে থাকে।

এই ব্যথা সহ্য করা কিন্তু মারাত্মক কষ্টের। শীতের সময় এমন অনেক খাবার আছে যেগুলি কিন্তু একদমই খাওয়া উচিত নয়, সেগুলি খেলে কিন্তু আপনার ব্যথা দ্বিগুণ হয়ে যাবে। তাই দেখুন শীতকালেও ভুলে বাতের রোগীরা কোন কোন খাবার খাবেন না।

Health Tips

  • কমলা লেবু

শীতকালীন ফল কমলা, বর্তমানে বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তবে যদি আপনি বাতের রোগী হন তাহলে কখনোই এই মৌসুমে কমলালেবু খাবেন না। বাতের কারণে হাড়ের মধ্যে জমে থাকা ক্যালসিয়ামের স্তর ক্রমশ সরে যেতে থাকে, যে কারণে হাড় ও কিন্তু দুর্বল হয়ে যায় আর ক্রমশই বাড়তে থাকে বাতের ব্যথা, তাই ভুলেও কিন্তু এই এটি খাবেন না।

  • ভাজা খাবার

শীতের মরসুমে ভাজা বা কোনও প্রক্রিয়াজাত খাবার বাতের ব্যথা হলে একদমই খাওয়া উচিত নয়। এগুলি খেলে আপনার হাতে, পায়ে ব্যথা আরোও বাড়বে। সেই সঙ্গে জয়েন্টেও ব্যথাও ক্রমশ বাড়তে থাকবে। তাই যদি আপনি এই খাবার খান বা আপনার বাতে ব্যথা থাকে তাহলে আজকে থেকেই এই খাবার দূরে রাখুন।

  • বেগুন

বাতের রোগীদের শীতকালে বেগুন খাওয়া এড়িয়ে চলাই ভালো। যদি আপনি এটি খান তাহলে কিন্তু আপনার হাড় ক্রমশ দুর্বল হয়ে যাবে।

  • কফি

শীতকালে আমরা সকলে চা, কফি একটু বেশি পরিমাণে খেয়ে থাকি। তবে চা, কফি কিন্তু এমনিতেও বেশি পরিমাণে খাওয়া ভালো নয়। শীতকালে যদিও বা চা খান কফি কিন্তু বেশি একদমই খাবেন না। এতে ক্যাফেইনের মাত্রা সবথেকে বেশি থাকে। আর এটি খেলেই বাতের ব্যথা ক্রমশ বাড়তে থাকে। আপনার হাড়ের ক্ষয় হবে।

  • মিষ্টি জাতীয় খাবার খাবেন না

এই মরসুমে বাতের রোগীরা কখনোই মিষ্টি জাতীয় খাবার খাবেন না। এই রোগে চকলেট, মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। এই ব্যথা ক্রমশ বাড়তে থাকলে হাঁটতে অসুবিধা হবে। সেই সঙ্গে জয়েন্টেও প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। রোজ খাবেন ক্যালসিয়াম, অ্যান্টি-ইনফ্লেমেটরি খাবার। এগুলি খেলে আপনার শরীরের ফোলাভাব কমে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+