পেটের বারোটা বাজাতে না চাইলে শ্রাবণ মাসে উপোস করে ভুলেও এগুলি খাবেন না
শ্রাবণ মাস শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় মাস। এই মাসে ভগবান শিবের পূজো করে থাকেন সকলে। যদি সোমবার করে ভগবান শিব পার্বতী দেবীর পূজো করা হয়। তাহলে জীবনে খুব সুস্থ থাকা যায়। চলতি বছর শ্রাবণ মাস শুরু হয়েছে ২২ জুলাই থেকে। যা শেষ হবে ১৯ অগাস্ট।
এই সময় অনেকেই উপোস করে ভগবান শিবের পুজো করেন। আবার যদি আপনি উপোস করেন বা দেরি করে শিবের মাথায় জল ঢালেন, তাহলে কিন্তু অবশ্যই এই খাবারগুলি খাবেন না। এতে আপনার সমস্যা হবে, পেট ফোলা ভাবও কিন্তু লেগে থাকবে। তাই আগেই সাবধান হোন আপনি। দেখুন কোন কোন জিনিস খাবেন না।

- চা বা কফি
শিব ঠাকুরের উপোস করে কখনও চা বা কফি বেশি খাবেন না। এতে কিন্তু পেট ফুলবে। অ্যাসিডিটির সমস্যা হবে। গলা, বুক জ্বালা করবে। মুখ টক টক লাগবে। শরীর অস্বস্তি করবে। তাই খাওয়ার আগে সাবধান হোন আপনি।
- স্ন্যাকস
অনেকেই উপোস করে আলুর চিপস বা নানারকম চিপস ঘরে তৈরি খেয়ে খান। আবার অনেকে স্ন্যাকস খান। যা কিন্তু তেলেভাজা। আবার অনেকে মাখনা খান। এটি খেলে কিন্তু শরীর ক্রমশ খারাপ করবে। বমি হবে, পেট ব্যথা হবে। শরীর ক্রমশ খারাপ হতে থাকবে।
- দুগ্ধজাত খাবার
দুগ্ধজাত জিনিস খাবেন না। দুধ ও পনিরের মতন খাবার খাবেন না। কম দুধ খাওয়ার চেষ্টা করবেন। যদি চায়েও দুধ খান, তাহলে একদম অল্প খাবেন। উপোস করে পনির জাতীয় খাবার খেলে আপনার কিন্তু অম্বলের সমস্যা ক্রমশ বাড়তে থাকবে।
- এই খাবার খাবেন না
অনেকেই উপোস করার পর খালি পেটে ভারী জিনিস খান না। যাতে পেট ভরে যায়। তবে এসময় কিন্তু অবশ্যই ভারী জিনিস খাবেন। তবে তা যেন তেলেভাজা বা মশলাদার কোনও খাবার না হয়। এতে কিন্তু আপনার পেট ফুলে যাবে। পেট ভার থাকবে। পেট সংক্রান্ত নানান সমস্যায় পড়তে হবে আপনাকে। তাই খাওয়ার আগে সাবধান হোন আপনি।












Click it and Unblock the Notifications