এই খাবারগুলির নাম শুনলেই জিভে আসে জল, বর্ষাকালে ভুলেও মুখে তুলবেন না, কিন্তু, কেন?

বর্ষাকালে নানা ধরনের খাবার খাওয়ার ইচ্ছাটা কিন্তু একটু বেশিই জাগে। যদি সন্ধ্যেবেলা এই সময় তেলেভাজা হয়, তাহলে কিন্তু বেশ মনটা খুশি খুশি লাগে। এসময় সকলের বাড়িতেই চায়ের সঙ্গে থাকে টুকটাক খাবার। তবে এই মরসুমে সব ধরনের খাবার না খাওয়াই ভালো। এই সময় শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকে।

এসময় এমন কিছু খাবার আছে, সেগুলি না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এগুলি খেলে আপনার শরীর খারাপ হতে পারে। পেট খারাপ হতে পারে। পেটে নানান সমস্যা হতে পারে। বমি হতে পারে, তাই আগেই সাবধান হোন। কী কী খাবেন না, দেখুন।

Egg

  • ডিম

ডিম বর্ষাকালে না খাওয়াই ভালো। কারণ এই মরসুমে ডিমে সালমোলেনা ব্যাকটেরিয়া পাওয়া যায়। এই ব্যাকটেরিয়ার কারণে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তবে ডিম যদি খান তাহলে ভালোভাবে সেদ্ধ করে তারপরে কিন্তু খাবেন। কখনই অল্প সেদ্ধ করা ডিম খাবেন না। এই মরসুমে কাঁচা ডিম থেকে দিয়ে তৈরি মেয়োনিজ থেকেও কিন্তু দূরে থাকবেন।

  • রেড মিট

বর্ষাকালে রেডমিট না খাওয়াই ভালো। যেমন- গরুর মাংস, শূকরের মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস ইত্যাদি না খাওয়াই ভালো। কারণ, এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। সংক্রমণের ঝুঁকি বাড়তে থাকেন। ডায়রিয়া হতে পারে। তাই খাওয়ার আগে সাবধান হোন।

  • সামুদ্রিক খাবার

বর্ষাকালের সামুদ্রিক খাবার খাওয়া এড়িয়ে চলুন। যেমন- চিংড়ি, ঝিনুক ইত্যাদি। তাদের শরীরে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। বর্ষাকালে সামুদ্রিক প্রাণীদের মধ্যে যা বেশি জন্মায়। যেমন- গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাই এগুলি খাওয়ার আগে সাবধান হোন।

  • তেল ঝাল মশলাযুক্ত খাবার

বর্ষাকালে তেল ঝাল মশলাযুক্ত না খাওয়াই ভালো। কারণ এগুলো খেলে আপনার বদহজম হতে পারে। সেই সঙ্গে খাবার ভালোভাবে হজম না হতে পারে, বমি হতে পারে। ডায়রিয়ার সমস্যায় ভুগতে হতে পারে আপনাকে। তাই বর্ষাকালে হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। তবেই কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+