বয়স ধরে রাখতে ও গরমকালে ত্বক উজ্জ্বল রাখতে মুখে লাগান শশা
ত্বক ভালো রাখতে কে না চায় বলুন, প্রত্যেকেই নিজেদের ত্বককে সুন্দর রাখতে নানা রকম টিপস মেনে চলেন। বিশেষত গরমকালে স্কিনের যত্ন নেওয়া সকলেরই দরকার।

সূর্যের তাপ থেকে বাঁচতে শশা লাগান মুখে
সূর্যের তাপ থেকে নিজের স্কিনকে বাঁচাতে এবং ত্বকের গ্লো বাড়াতে শসার জুড়ি মেলা ভার। শসা আপনার ত্বককে কীভাবে রক্ষা করবেন, দেখুন।

ত্বকের জন্য ভালো শশা
শসা দিয়ে শুধু গরমকালে পেট ঠান্ডা রাখে তা নয়। শসার এক বিশেষ গুণ রয়েছে। ত্বককে ভালো রাখতে শসার দরকার। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ পদার্থ থাকে। যা ত্বকের জন্য খুব ভালো কাজ করে।

মুখের ফোলাভাব কমাতে পারে শশা
ত্বককে সুন্দর রাখতে এবং মুখ বা চোখের ফোলা ভাব কমাতে শসা ব্যবহার করা দরকার। কারণ শসাতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি থাকে । যা বিষাক্ত পদার্থের বিরুদ্ধে লড়াই করে থাকে। যা আমাদের চোখের ফোলা কমানোর জন্য সহায়ক।
যদি আপনি ঘুম থেকে উঠে দেখেন আপনার চোখ- মুখ অনেক ফুলে গেছে তখন আপনি শশা গোল গোল করে কেটে মুখে লাগাতে পারেন। তাহলে আপনার মুখের ফোলা ভাব অনেকটা কমবে এবং আপনি যে সারাদিন ক্লান্ত থাকেন তা কিন্তু বোঝাই যাবে না।

ব্রণ কমাতে সহায়ক শশা
অনেকেরই মুখে গরমকালে প্রচুর ঘাম হয়, তা থেকে বের হয় ব্রণ, তাছাড়া সূর্যের রোদ থেকে মুখে ব্রণ বের হয়ে থাকে অনেকেরই, সব সময়ে সেভাবে মুখ পরিষ্কার করার সময় থাকে না অনেকেরই, তাই আপনি কাজের শেষে বাড়িতে ফিরে মুখে শসা মাখতে পারেন।
শসা বড় বড় করে কেটে মুখে লাগিয়ে রাখতে পারেন ১০ মিনিটে, তাতে কিন্তু আপনার ব্রণ অনেকটা কমবে।

শশায় কী কী থাকে
শসায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সাইড উপাদান থাকে । এটি ফ্রি র্যা ডিকেল কমাতে সহায়ক। তাছাড়া শসাতে ফলিক অ্যাসিড, ভিটামিন সি থাকায় নতুন কোষের বৃদ্ধিতে এটি খুব সহায়ক। তাই আপনার মুখে যদি আপনি শশা মাখেন তাহলে সহজে কেউ আপনার বয়সও ধরতে পারবে না।

মুখের জ্বালাভাব কমাতে পারে শশা
গরমকালে রোদ্দুর থেকে আসার পর মুখ ধোয়ার পরেও মুখ জ্বালা জ্বালা করে। এসময় কিন্তু আপনি শশার রস, অ্যালোভেরা রস এবং মধু মিশিয়ে মুখে মাখতে পারেন। এটি আপনার ত্বককে যেমন শীতল রাখবে, সেই সঙ্গে মুখে জ্বালা ভাব কমাবে, সেই সঙ্গে ত্বককে করবে উজ্জ্বলও।

ফ্রি র্যা ডিকেল কমাতে পারে শশা
ফ্রি র্যা ডিকেল কমাতে শশার জুড়ি মেলা ভার। দূষণের কারণে আমাদের মুখে অনেকেরই র্যা ডিকেল বেরতে হতে থাকে। এই র্যা ডিকেলের বিরুদ্ধে শশা খুব ভালো কাজ করে, কারণ শশায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অনেক বিশেষজ্ঞদের মতে, ফ্রি র্যা ডিকেল কিন্তু অনেক সময় ক্যানসারের কারণ হতে পারে।

ত্বককে টানটান রাখতে শশা লাগান
যদি আপনি আপনার ত্বককে টানটান করতে চান তাহলে তো শশা মুখে ব্যবহার করুন। তারা আপনার মুখে যদি কোনও দাগ থাকে সেই দাগও কিন্তু শশা কমাতে পারে এবং আপনার স্কিনকে টানটান রাখতেও সহায়ক।

ফেস মাস্ক হিসাবে ব্যবহার করুন শশা
শশায় প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। তাই ত্বককে ময়েশ্চাইজ রাখতে শশার জুড়ি মেলা ভার। শশা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। আর শশার ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। তারপর শশার রস ত্বক নরম রাখতে খুব সহায়ক। সেই সঙ্গে উজ্জ্বল রাখে এই শশা।

মুখ পরিষ্কার রাখতে শশা লাগান
মুখে শশা মাখলে আপনার মুখ সবসময় পরিষ্কার থাকবে। যদি আপনি গরমকালে সূর্যের তাপ থেকে রক্ষা পেতে চান তাহলে মুখে সবসময় অ্যালোভেরার রসের সঙ্গে শশার রস মাখতে পারেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications