কিডনিতে স্টোন জমার প্রাথমিক লক্ষণগুলি সম্পর্কে জানুন, কীভাবেই বা মিলবে রেহাই
প্রতিটি মানুষের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল কিডনি বা বৃক্ক। শরীর সুস্থ রাখতে কিডনির যত্ন নেওয়া কিন্তু খুব দরকার। কিডনিতে অসুবিধা হয় তাহলে কিন্তু শরীর খারাপ হবার সম্ভাবনা থাকে। শরীরে রক্ত পরিশোধনের অঙ্গের নামই হল কিডনি।

কিডনি কী কাজে লাগে
তাছাড়া শরীরে জমে থাকা অনেক রকম বজ্র পদার্থ পরিশোধিত হয় এই কিডনির মাধ্যমে। কিডনিতে অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে, তবে বড় সমস্যা হচ্ছে কিডনিতে পাথর বা স্টোন হওয়া।

জানুন প্রাথমিক লক্ষণগুলি সম্পর্কে
অনেক চিকিৎসকেদের মতে, কিডনিতে পাথর হলে অনেক সময় তা কিন্তু মূত্রনালীতেও যেতে পারে। সেখানেও কিন্তু নানা রকম অসুবিধার সৃষ্টি হতে পারে। কিডনির প্রাথমিক লক্ষণগুলি সম্পর্কে জানুন।

তলপেটে ব্যথা হয়
তলপেটে ব্যথা হওয়া, পিঠের একপাশে ব্যথা হওয়া, তলপেটের উপরের অংশে ব্যথা হওয়া, পিঠের চারপাশে হঠাৎ ব্যথা হলে বুঝবেন কিডনিতে পাথর হয়েছে। এই লক্ষণগুলি দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

প্রসাব করার জ্বালা অনুভব করা
যে সকল ব্যক্তি কিডনির পাথর হয় বা স্টোন হয় তাঁদের শরীরে কিন্তু নানা রকম অসুবিধার সৃষ্টি হয়। অনেক সময় প্রস্রাব করার সময় প্রচন্ড যন্ত্রণা এবং জ্বালা করে। যদি আপনারও প্রস্রাব করার সময় জ্বালা যন্ত্রণা অনুভব হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

প্রসাবের রঙ পরিবর্তন হওয়া
অনেকের প্রস্রাবের রং অন্যরকম হয়ে যায়, গোলাপি, বাদামী বা লাল রঙের হয়ে যায়। এ থেকেই বুঝতে পারবেন আপনার কিডনিতে পাথর জমেছে। তাছাড়া যে সকল ব্যক্তির কিডনিতে পাথর বা স্টোন হয় তাদের কিন্তু অনেক সময় বমি বমি ভাব হয়, খাবার ইচ্ছা থাকে না। শরীরে জ্বর জ্বর অনুভব হয়। শরীরে তেমন জোর থাকে না।

কী জানাচ্ছেন চিকিৎসকেরা
বিশেষজ্ঞদের মতে, কিডনির স্টোনের আকার ও আকৃতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, পাথর যদি খুব ছোট হয় তাহলে কিন্তু তেমন ব্যথা অনুভব করা যায় না, দীর্ঘদিন পর্যন্ত কিডনিতে পাথর হলে এমনটা হতে পারে। কেন কিডনিতে পাথর জমে জানেন, শরীরে জল অভাব হলে, অর্থাৎ কম পরিমাণে জল খেলে এমন অসুবিধা হতে পারে।

ইনফেকশন হওয়া
বারবার কিডনিতে ইনফেকশন হলে, যদি চিকিৎসা না করেন সঠিকভাবে তাহলেও কিডনিতে পাথর বা স্টোন হওয়ার সম্ভাবনা থাকে।

দুধ জাতীয় খাবার খাবেন না
অত্যাধিক পরিমাণে দুধ, পনির বা দুগ্ধজাত খাওয়া খাবার খেলেও কিডনিতে স্টোন হতে পারে।

ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাওয়া
বলা হয়, শরীরে ক্যালসিয়ামের মাত্রা প্রচন্ড পরিমাণে বেড়ে গেলেও কিডনিতে স্টোন হওয়া হতে পারে।

কেন কিডনিতে পাথর হয়
কিডনির জায়গায় ব্যথা বা প্রস্রাবে রক্ত আসলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। এর একটি কারণ হল কিডনিতে ইনফেকশন হতে পারে, আবার অন্য কারণ কিডনিতে পাথর জমতে পারে। কিডনির এক্স-রে, আলট্রাসনোগ্রাম, ও প্রস্রাবের নানা পরীক্ষা-নিরীক্ষার পর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পর ডাক্তারের পরামর্শ মতোন ওষুধ খান। ওষুধ খেলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে যদি অনেকদিন ধরে থাকে, অস্ত্রোপচার করলেই ঠিক হয়ে যাবেন।

শরীরে জলের অভাব হলে
যে সকল ব্যক্তি কিডনিতে স্টোন বা পাথর হয়েছে তাদের শরীরে জলের অভাব রয়েছে, প্রচুর পরিমাণে জল খেতে হবে। কখনোই প্রসাব আটকাবেন না। বেগ এলেই সঙ্গে সঙ্গে বাথরুমে যাবেন, তাছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান। দুধ জাতীয় খাবার বেশি মাত্রায় না খাওয়াই ভালো।

কেন হয় কিডনিতে স্টোন
যদি বেশি মাত্রায় ইউরিন ইনফেকশন দেখা দেয় তাদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। বিশেষজ্ঞদের মতে, প্রচুর পরিমাণে জল না খেলে কিডনির সমস্যা হতে পারে, স্থূলতার কারণেও কিডনির সমস্যা দেখা দিতে পারে। তুলসী, আপেল, আঙুর-সহ এই ফলগুলি খেলে কিডনি আপনার ভালো থাকবে এবং কিডনির পাথর হওয়া থেকে আপনি বাঁচবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications