গরমে মাথা ঘোরা ও অজ্ঞান হওয়ার সমস্যা কেন বাড়ে, কীভাবে মিলবে রেহাই

গরমে, সূর্যের তাপে অনেকেই বাইরে বেরোতে পারছেন না। তবে যারা অফিস যাত্রী রয়েছেন বা কাজের জন্য যাদের বাইরে যেতে হচ্ছে তাদের কিন্তু এই চড়া রোদে অনেকেরই মাথা ঘুরছে। আবার অনেকে অজ্ঞান হয়ে যাচ্ছেন। এসময় যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত, যারা ডায়াবেটিস বা হৃদরোগে আক্রান্ত তাদের কিন্তু বাইরে না বেরোনোই ভালো।

কারণ গ্রীষ্মকালে অনেকেরই মাথা প্রচন্ড পরিমাণে ঘোরে। আবার অনেকে অজ্ঞান হয়ে যান। হঠাৎ যদি আপনার সামনে কেউ অজ্ঞান হয়ে যান তখন কী করবেন, কীভাবে তাঁকে দ্রুত সুস্থ করবেন। গরমের তাপকে হারাতে মানুন এই টিপসগুলি।

Dizziness problem

  • প্রচন্ড পরিমাণে সূর্যের তাপের কারণে হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এই কারণে অনেকেরই মাথা ঘুরে অজ্ঞান হয়ে যান।
  • বিশেষজ্ঞদের মতে, গ্রীষ্মকালে সূর্যের প্রখর তাপের কারণে মাথা ঘোরে, ক্লান্ত লাগে, অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা হয়। এর প্রধান কারণই হল শরীর ডিহাইড্রেট হয়ে যাওয়া। ঘাম হওয়া। যেহেতু সূর্যের সংস্পর্শে এলে সকলে প্রচুর পরিমাণে ঘামতে থাকেন, তখন কিন্তু শরীর থেকে জল বেরিয়ে যায়। আর সেই সময় সমপরিমাণ জল খেতে হয়। তবেই শরীর হাইড্রেট থাকবে।
  • যখনই আপনি ঘরের বাইরে বেরোবেন সে সময় প্রচুর পরিমাণে জল খাবেন। তাহলে কিন্তু মাথা ঘোরে এবং অজ্ঞান হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন।
  • পর্যাপ্ত পরিমাণে জল খেতে কখনোও ভুলবেন না। সেই সঙ্গে গরমকালে নিত্যদিন খাদ্য তালিকায় রাখবেন প্রচুর পরিমাণে ফল, শাকসবজি।
  • অতিরিক্ত পরিমাণে চা খাবেন না। এগুলি খেলে শরীরের জল শুকিয়ে যেতে থাকে।
  • ওআরএস সঙ্গে নিয়ে রাস্তায় বেরোবেন। যতটা পারবেন ওয়ারেসের জল খাবেন। ঘরের বাইরে পা রাখলেও মাঝে মধ্যেই এগুলি খাবেন। দেখবেন এতে আপনার শরীর ঠান্ডা থাকবে এবং শরীরের জলের ঘাটতিও হবে না।
  • খুব দরকার না থাকলে দিনের বেলা ঘরের বাইরে বেরোবেন না। এসময় সুতির ঢিলেঢালা হালকা পোশাক পড়ার চেষ্টা করুন। এড়িয়ে চলুন সিন্থেটিক পোশাক।
  • চিকিৎসকেরা বলছেন, গরমে অজ্ঞান হয়ে যাওয়া বা মাথা ঘোরার প্রধান কারণ হল শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া। দ্রুত শরীরের তাপমাত্রা কমানোর চেষ্টা করবেন। প্রচুর পরিমাণে জল খাবেন। চোখে মুখে জল দেবেন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+