এই মিষ্টিগুলি ছাড়া দীপাবলি অসম্পূর্ণ, আপনিও এবার বাড়িতে এগুলি বানিয়ে নিন
হিন্দুধর্মে দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর সকলে পালন করে এই বিশেষ উৎসব। চলতি বছরে ৩১ অক্টোবর পালিত হবে দীপাবলি উৎসব। আর এই বিশেষ দিনের জন্য সকলে অপেক্ষা করে থাকেন। দীপাবলি মানেই মিষ্টিমুখ। আর এই বিশেষ দিনে প্রায় প্রত্যেকের বাড়িতেই অতিথির আগমন ঘটে।
তাই আপনিও কিন্তু এই দীপাবলির উৎসব এই মিষ্টিগুলি খেতে দিতে পারেন। তাছাড়া এই মিষ্টিগুলি একদম অসম্পূর্ণ। প্রতিবছর দীপাবলির সঙ্গে সঙ্গে ধনতেরাস, গোবর্ধন পুজো, ভাইফোঁটারও আয়োজন করা হয়। জানুন সেই তালিকায় কোন কোন মিষ্টির কথায় বলা হয়েছে।

- শ্রীখণ্ড
শ্রীখণ্ডের নাম নিশ্চয়ই শুনেছেন। দীপাবলির সময়, দেবী লক্ষ্মীর পুজোর কিন্তু এই মিষ্টি দেওয়া হয়। এটি মূলত চিনি, দুধ, দই ও অনেক ড্রাই ফুটস তৈরি করা হয়। এটি স্বাদে কিন্তু অপূর্ব। এবার আপনিও এটি রান্না করে খেতে পারেন।
- বেসনের লাড্ডু
বেসনের লাড্ডু নাম সকলেই জানেন। দীপাবলিতে কিন্তু বেসনের লাড্ডু খাওয়ার বিশেষ চল রয়েছে। এটি তৈরি করতে বেসন, চিনি বিভিন্ন ধরনের ড্রাই ফুটস লাগে। এটি খেতে কিন্তু অসাধারণ। তাছাড়া এটি দেখতেও বেশ সুন্দর। আপনার বাড়িতে দীপাবলিতে যদি অতিথিরা আসেন আপনি কিন্তু এই মিষ্টিগুলি খাওয়াতেই পারেন।
- কাজু বরফি
কাজু বরফি ছাড়া দীপাবলি কথা ভাবতেই পারেন না অনেকে। যা কাজুবাদাম দিয়ে তৈরি করা হয়। এটি যে শুধু স্বাদের অসাধারণ, তা কিন্তু নয়। স্বাস্থ্যের জন্য এই মিষ্টি খাওয়া কিন্তু খুব ভালো। তাছাড়া এই মিষ্টিতে চিনির পরিমাণ কম থাকে। যারা ডায়াবেটিস রোগী তারাও কিন্তু আনন্দের সঙ্গে দীপাবলি উৎসবে এই মিষ্টি খেতে পারেন।
- গোলাপ জামুন
গোলাপ জামুন ছাড়া দীপাবলি উৎসব শুরুর কথা ভাবতেই পারেন না অনেকে। প্রথমে ময়দার বল তৈরি করে প্রথমে তাকে তেলে ভালোভাবে ভেজে নিন। তারপর চিনির সিরাপে ডুবিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যায় গোলাপ জামুন। তাই এবার দীপাবলিতে ঘরে কিন্তু আপনি খুব সহজেই এই মিষ্টিটি তৈরি করতে পারেন। যা খেতেও কিন্তু অসাধারণ।












Click it and Unblock the Notifications