দীপাবলিতে অতিরিক্ত খাওয়ার জন্য হতে পারে হজমের সমস্যা, তা কমাতে দ্রুত খান এগুলি

দীপাবলি মানেই আলোর উৎসব। আর এই দিনে সকলেই নানান ধরনের ভাজা খাবার থেকে মিষ্টি খেয়ে থাকেন। অনেকেই অতিথিদের বাড়িতেই ঘুরতে যান। প্রচুর পরিমাণে ভাজা খাবার খাওয়ার কারণে, মিষ্টি খাওয়ার কারণে অনেকের কিন্তু শরীর খারাপ হয়। পেট ফুলে যায়।

বদহজমের সৃষ্টি হয়। তাই আপনি কিন্তু শরীর সুস্থ রাখতে এই টিপসগুলি মানতেই পারেন। চলতি বছর ৩১ অক্টোবর পালিত হবে দীপাবলি উৎসব। যদি আপনি শরীর সুস্থ রাখতে চান, অম্বলের সমস্যা কমাতে চান, হজমের সমস্যা কমাতে চান তাহলে অবশ্যই মানুন এই টিপসগুলি।

pain

  • হিং

যদি আপনার প্রচুর পরিমাণে খাওয়া-দাওয়ার পর পেটের সমস্যা হয়, গ্যাস অম্বলের সমস্যা হয় তাহলে উষ্ণ গরম জলে সামান্য নুন আর হিং মিশিয়ে আপনি খেতে পারেন। এতে হজম ক্ষমতা বাড়বে। গ্যাসের সমস্যাও দূর হবে।

  • জিরে

জিরে খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি আপনার খিদে কমাবে। সেই সঙ্গে যদি আপনার বদহজম হয় বা বমি বমি পায় সেটিও কমবে। কারণ জিরাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।

  • ধনে গুঁড়ো

হজম শক্তি বাড়াতে ধনে গুঁড়ো খেতে পারেন। যা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। সেই সঙ্গে খেতে পারেন গোটা ধনেও। যা আপনার অন্ত্র ভালো রাখতে সাহায্য করবে।

যদি আপনার বমিবমি পায় ও গা গুলোয়, আর কোনও খাবার হজম করতে না পারেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনি একটা দারচিনি খাবেন। এতে কিন্তু দেখবেন আপনার খাবার দ্রুত হজম হবে।

  • জল

এই বিশেষ দিনে ভাজা জাতীয় খাওয়ার পর যদি আপনার গা গুলো বা বমি পায় তাহলে তা কমাতে দ্রুত জল খান। প্রচুর পরিমাণে জল খেলে আপনার হজম শক্তি এমনিতেই বাড়বে।

  • হালকা খাবার খান

দীপাবলিতে অবশ্যই হালকা খাবার খাবেন, মশলার খাবার খাওয়া এড়িয়ে চলুন। ডাল, শাকসবজি, স্যালাড খান। এতে আপনার হজমের কোনও সমস্যা হবে না। শরীর সুস্থ থাকবে।

  • মরসুমের ফল

এই সময় মরসুমের ফল খান। এসময় প্রচুর পরিমাণে ফল খাবেন। যেমন- আপেল, নাশপাতি, কমলালেবু খান। এটি স্বাস্থ্যের জন্য ভালো। এতে হজম শক্তিও বাড়বে।

  • ঘি

দীপাবলির মরসুমে আপনি কিন্তু ঘি খেতে পারেন। কারণ ঘি শরীর সুস্থ রাখতে সাহায্য করে। ঘিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে। যা স্বাস্থ্যের জন্য খুব ভালো।

  • দই

হজমশক্তি বাড়াতে দীপাবলিতে দই খান। এতে গ্যাসের সমস্যা থাকলে তাও কমবে। পেট ফেঁপেও থাকবে না। এই খাবারগুলি হজমের সমস্যা কমবে, দূর হবে পেটের যেকোনও সমস্যাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+