দীপাবলিতে এবার দোকানের মতো চাকলি আপনি বাড়িতেই তৈরি করুন, রইল রেসিপি
প্রতিবছর সকলে আড়ম্বরের সঙ্গে পালন করেন দীপাবলি উৎসব। চলতি বছর দীপাবলি উৎসব পড়েছে ৩১ অক্টোবর। এই বিশেষ দিনের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সকলে। এই আলোর উৎসবে মা লক্ষ্মী এবং গণেশের বিশেষ পুজোর করা হয়।
সেই সঙ্গে বাড়িতে অনেক অতিথিদেরও আগমন ঘটে। কোনও ঝামেলা ছাড়াই এদিন আপনার কিন্তু অতিথিরা বাড়িতে এলে তাদের চাকলি করে খাওয়াতে পারেন। এই সহজ রেসিপিটি আপনি কিন্তু খুব সুস্বাদু ভাবে তৈরি করতে পারেন। কীভাবে তৈরি করবেন? এই চাকলি তৈরি করতে লাগবে চালের গুঁড়ো, বেসন, হিং ,লাল লঙ্কা ও হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, তেল।

- কীভাবে বানাবেন
প্রথমে একটি বড় পাত্র নিয়ে তাতে চালের গুঁড়ো, বেসন,হিং, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর এতে সামান্য জল দিয়ে মাখতে শুরু করুন। একবারে কিন্তু অনেক জল দেবেন না। আসতে আসতে জল দিয়ে মাখতে শুরু করুন। যখন আপনার চালের গুঁড়ো একটু নরম হয়ে আসবে, তখন বুঝবেন মাখা হয়ে গেছে। খুব বেশি শক্ত করে মাখবেন না।
চাকলি তৈরি করবার জন্য চালের গুঁড়ো খুব ভালোভাবে মাখা হয়ে গেলে তারপরে আপনি বাজার থেকে চাকলির একটি মেশিন যদি কিনে আনেন তাহলে ভালো না হলে একটি প্লাস্টিকের প্যাকেটে চাকলির মিশ্রণটি ভরে নিন।
তারপরে প্লাস্টিকের সামনের মুখ একটুখানি কেটে, সেখান থেকে এমন ভাবে মিশ্রণটি ফেলুন যেন তা চাকলির আকার নেয়। এরপরে একটি প্যানে তেল বসিয়ে ভালোভাবে তা গরম করে নিন। তারপরে সেই চাকলিগুলো দিয়ে ভাজতে থাকুন।
যতক্ষণ না এই চাকলি সোনালী হচ্ছে ততক্ষণ কিন্তু একটু ভাজবেন। তারপর একটু টিস্যু পেপারের সাহায্যে চাকলির বাড়তি তেলগুলো তেল ঝরিয়ে নিন। আপনি কিন্তু চাকলিতে অন্যান্য মশলা দিতে পারেন। সেই সঙ্গে জিড়েগুঁড়ো, ধনেগুঁড়ো দিতে পারেন। তবে ভাজার সময় অবশ্যই মনে রাখবেন চাকলি যেন বেশি না ভাজা হয়ে যায়। তাহলে কিন্তু এটি তেতো হয়ে যেতে পারে।












Click it and Unblock the Notifications