পেঁয়াজ, রসুন ছাড়াই কালীপুজোয় আপনিও বানিয়ে ফেলুন নিরামিষ খাসির মাংস, রইল রেসিপি
দুর্গাপুজোর পর হিন্দুদের অত্যন্ত বড় উৎসব হল কালীপুজো। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই কিন্তু কালীপুজো আসতে চলেছে। চলতি বছর অক্টোবর মাসে ৩১ অক্টোবর পালিত হবে কালীপুজো। এই বিশেষ দিনে অনেকেই কিন্তু বাড়িতে খাসির মাংস রান্না করে খান।
তাছাড়া অনেকেই পেঁয়াজ, রসুন খান না, তারাও কিন্তু এমনভাবে খাসির মাংস রান্না করতে পারেন। যদি আপনি এই বিশেষ দিনে নিরামিষ খাসির মাংস বাড়িতে রান্না করেন, তাহলে এই সহজ উপায়ে করতে পারেন। আবার অনেকেই ভাবছেন পেঁয়াজ, রসুন ছাড়া কীভাবে নিরামিষ খাসির মাংস রান্না করবেন। তাদের জন্য রইল রান্না করার সহজ উপায়।

- খাসির মাংস রান্না করতে কী কী লাগবে
খাসির মাংস রান্না করতে লাগবে মাংস, জিরে বাটা, হলুদ, ধনেপাতা, সরষে বাটা, পোস্ত বাটা, এলাচ, লঙ্কা বাটা, নুন, তেল, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গরম মশলা। খুব সহজে আপনিও বাড়িতে এই উপায় বানাতে পারেন খাসির মাংস, দেখুন কীভাবে বানাবেন, বানাতেই বা কী কী লাগছে, জানুন।
- কীভাবে বানাবেন
প্রথমে তেল, হলুদ, টক দই দিয়ে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে অন্তত আট থেকে নয় ঘন্টা রেখে দিন। তারপর কড়াইতে তেল গরম করে নিন। এতে কিন্তু তেলটা একটু বেশি লাগে। তারপর তাতে তেজপাতা ফোড়ন দিয়ে মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন।
যখন মাংস নাড়বেন অবশ্যই আঁচ যেন কমে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। যখন দেখবেন মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে, তখন কিন্তু কোনও মশলা দেবেন না। যতক্ষণ না সেই জল শুকিয়ে হচ্ছে, ততক্ষণ বাটা মশলা একদমই দেবেন না। তারপর জল যখন শুকিয়ে আসবে, সেই সময় সমস্ত বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে কষাতে থাকুন।
অন্তত ৯ থেকে ১০ মিনিট এইভাবে কষান। এরপর দেখবেন আবারও তেল ছাড়ছে। তারপরে তাতে সামান্য গরম মশলা, সামান্য জল দিয়ে আরেকবার কষিয়ে মাংস ঢেকে রাখুন। তারপর একবার ঢাকনা তুলে দেখুন মাংস সেদ্ধ হয়েছে কিনা।
যদি দেখেন খাসির মাংস সেদ্ধ হয়ে গেছে তাহলে বুঝবেন আপনার নিরামিষ খাসির মাংস একদম রেডি। তারপরের উপরে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। তারপর গরম ভাতের সঙ্গে এই নিরামিষ খাসির মাংস উপভোগ করুন আপনিও। এই খাসির মাংস আপনি কিন্তু লুচি, পরোটা, পোলাওয়ের সঙ্গে খেতে পারেন।












Click it and Unblock the Notifications