Diwali 2023: দীপাবলিতে বায়ুদূষণে ভরবে পরিবেশ, শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি মিলবে কোন উপায়ে
দুর্গাপুজোর পর হিন্দুদের আরেকটি বড় উৎসব কালীপুজো, দীপাবলি। দীপাবলিতে আনন্দেমেতে ওঠেন সকলে। এই দিনটি হল আলোর উৎসব। সব অশুভ শক্তিকে বিনাশ করে মা আমাদের গোটা বছরকে সুখে শান্তিতে রাখেন, এমনটাই আশা করে থাকেন সকলে। তবে দীপাবলিতে অনেকেরই কিন্তু বাজি ফাটান, আর এতে বায়ু দূষিত হতে থাকে।
যাদের শ্বাসকষ্ট, হাঁপানি, কাশি বা ব্রংকাইটিসের মতন সমস্যা রয়েছে, তাদের এই ধোঁয়ায় খুব কষ্ট হয়, শুধু তাই নয় এই ধোঁয়াতে শ্বাসকষ্টে সমস্যায় ভুগতে হতে পারে। বর্তমানে দিল্লির বায়ু দূষণের মাত্রা কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়েছে। দিল্লিতে বা তার আশেপাশের অঞ্চলগুলি ধোঁয়ায় ভরা থাকে, দূষণের ফলে নানান সমস্যা সম্মুখীন হতে হচ্ছে সকলে।

- কীভাবে সৃষ্টি হয় বায়ুদূষণের
বলা হয়, দীপাবলির সময় আতশবাজি প্রচুর পরিমাণে ফাটালে বায়ু দূষণ হয়, এতে কিন্তু বাড়তে থাকবে, কারণ এতে সালফার ডাই অক্সাইড (SO2), নাইট্রোজেন ডাই অক্সাইড (NO2) এবং বিভিন্ন ভারী ধাতুর কনা থাকে, আর এগুলিই বাতাসে ঘুরে বেড়ায়, যে কারণে সৃষ্টি হয় বায়ুদূষণের।
- কী ভাবে মুক্তি এই সমস্যা থেকে
বিশেষজ্ঞরা বলছেন, এই আনন্দ উৎসবে আতশবাজি না ফাটানোই ভালো। যদি আপনাকে বাজে ফাটাতেই হয়, তাহলে পরিবেশবান্ধব বাজি ফাটান। তাছাড়া আপনি যদি এগুলি মেনে চলেন তাহলে শ্বাসকষ্ট বা শ্বাসকষ্টের সমস্যা থেকে অনেকটাই মুক্তি মিলবে, দেখুন সেগুলি কীকী।
- আতশবাজি ফাটাবেন না
যাদের শ্বাসকষ্ট, হাঁপানি, কাশি বা ব্রংকাইটিসের সমস্যা রয়েছে তাঁদের দীপাবলির সময় যেসব জায়গায় বায়ু দূষণ হচ্ছে সেসব জায়গায় না যাবার চেষ্টা করবেন। বা যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাদের বিশেষত এই জায়গা এড়িয়ে চলাই ভালো, আতশবাজি ফাটানো থেকে দূরে থাকুন।
- এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন
এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন দীপাবলির সময়। এটি স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখার জন্য এয়ার পিউরিফায়ার সঠিক ও সামঞ্জস্যপূর্ণ ব্যবহার করা খুব দরকার। দিনে মাত্র ঘন্টাখানেক এটি ব্যবহার করা যথেষ্ট নয়। ঘরে যখন চারিধারে ধোঁয়া থাকবে তখন ঘরে এটি চালিয়ে নিন। জানলা, দরজা বন্ধ করে রাখুন, তাহলে বাইরের খারাপ ধোঁয়া আপনার ঘরে প্রবেশ করবে না। এয়ার পিউরিফায়ারের মধ্যে একটা পাখা থাকে, যা আশেপাশের বাতাস টেনে বের করে দেয় এবং এরপর সেই বাতাস একের পর এক ফিল্টারের মধ্যে দিয়ে অতিক্রম করে। এটা বাতাসে ভাসমান দূষণকারী পদার্থগুলিকে আটকে দেয়। এর ফলে পরিশুদ্ধ হাওয়া ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে।
- মাস্ক পরুন
এসময় যদি আপনি বাইরে যান বা দীপাবলিতে আনন্দে মেতে উঠতে চান সকলের সঙ্গে তাহলে অবশ্যই মাস্ক পরুন, বাইরের কোনোও ধোয়া আপনার নাকে মুখে ঢুকতে না পারে সেদিকে বিশেষ নজর দিন।
- জল খান
এই সময় প্রচুর পরিমাণে জল খান, তার কারণ শ্বাসযন্ত্র যেন ঠিক থাকে, সুস্থ থাকে সেদিকে লক্ষ্য রাখুন। যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তারা কখনোই বাইরে বেরোবেন না, কারণ আতশবাজি জ্বালালে তার ধোঁয়া থেকে আপনার শ্বাসকষ্টের সমস্যা আরোও বাড়তে পারে।
- এই পাখা বাড়িতে লাগান
এই সময়ে বাড়িঘর, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যাতে আপনার বাড়িতে কখনও দূষিত না হতে পারে বা বায়ু দূষণের সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। প্রচুর পরিমাণে একজস্ট পাখা লাগান।
- চিকিৎসকের পরামর্শ নিন
শ্বাসকষ্টের সমস্যা থাকে এবং তাহলে দীপাবলীর আগেই চিকিৎসকের পরামর্শ নিন। যদি তিনি কোনও ওষুধ দেন সেটি আগে থেকেই সাবধানতা হিসেবে নিজের কাছে রেখে দিন। শ্বাস-প্রশ্বাস ভালো ভাবে নেওয়ার জন্য ব্যায়াম করুন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications