Diwali 2023: উৎসবের মরসুমে ভালো রাখুন হার্ট, দীপাবলিতে মানুন এই টিপসগুলি
১২ নভেম্বর পালিত হবে দীপাবলি উৎসব, এই দিনে আনন্দে খুশিতে মেতে উঠেন সকলে। তাছাড়া তারপরেই আসছে ভাইফোঁটা, এসময়ে দীপাবলি উৎসব থেকে ভাইফোঁটা পর্যন্ত সকলেই প্রচুর পরিমাণে মিষ্টি খান। আনন্দের সঙ্গে সুস্থ থাকাটাও আমাদের সকলের দরকার।
এমন কোন খাবার খাবেন না যাতে আপনার হার্টের সমস্যা হতে পারে। তাছাড়াও এই সময়ে এমন কিছু টিপস আছে সেগুলি যদি আপনি মেনে চলেন তাহলে আপনার হার্ট ভালো থাকবে, হার্ট অ্যাটাকের সমস্যাও কমবে, জানুন সেগুলি কী কী।

- প্রিয়জনের সঙ্গে সময় কাটান
এই উৎসবের সময় প্রিয়জনদের সঙ্গে ভালোভাবে সময় কাটান, তাহলে মানসিক চাপ কমবে এবং আপনি খুব সুখে থাকতে পারবেন। এটি কিন্তু আপনার হার্টকে ভালো রাখবে, হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেকটাই কমবে।
- কম সোডিয়াম যুক্ত খাবার
দীপাবলির সময় কম সোডিয়াম যুক্ত খাবার খান, তাহলে রক্তচাপের মাত্রা কমবে, কারন সোডিয়াম যুক্ত খাবার বেশি পরিমাণে খেলে স্ট্রোক এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। সেইসঙ্গে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকিও খুব বাড়তে থাকে। তাই এই সময় খাবার দাবারের দিকে বিশেষ নজর দেবেন।
- জীবনযাত্রা
দীপাবলি মানেই আনন্দের উৎসব, এসময় শরীরের প্রতিও বিশেষ যত্ন নেওয়া দরকার, জীবনযাত্রা যেন সঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখবেন এই সময়ে, ব্যায়াম রোজ করবেন। নিত্যদিন সকালে উঠে ব্যায়াম করবেন। ডায়েট মেনে চলবেন, দেখবেন শারীরিক কার্যকলাপে যেন কোনোও রকম ত্রুটি না থাকে।
- এই জাতীয় খাবার খান
ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার খাওয়া খুব ভালো, তবে চর্বি জাতীয় খাবার বেশি না খাওয়াই ভালো, তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়বে।
- কলা খান
দীপাবলি উৎসবের সময় প্রত্যেক দিন একটি করে কলা খান। কলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাছাড়া কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফাইবার থাকে। সোডিয়ামের মাত্রা অত্যন্ত কম থাকে, যা আপনার হার্ট ভালো রাখতে সক্ষম। তাছাড়াও আপনি বারোমাসই একটি করে কলা খেতে পারেন।












Click it and Unblock the Notifications