Diwali 2023: দীপাবলিতে ফুসফুস ভালো রাখতে ও শ্বাসকষ্টের সমস্যা এড়াতে এই ভেষজ পানীয়গুলি খান
Diwali 2023: দীপাবলি মানেই আলোর উৎসব, আর এই সময়ে সকলেই কিন্তু আতশবাজি ফাটিয়ে থাকেন। আর তার কারণে কিন্তু প্রচুর ধোয়ার সৃষ্টি হয়, আর এই কারণে হয় বায়ু দূষণ। এই বায়ু দূষণ শরীরের জন্য খুব খারাপ।
বায়ুদূষণের কারণে অনেকেরই ফুসফুসের সমস্যা হয়। সেই সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা হয়। এর থেকে মুক্তি পেতে খান এই ভেষজ পানীয়গুলি, দেখুন সেগুলি কী কী।

- তুলসী পাতা দিয়ে চা খান
তুলসী চা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, কারণ তুলসীতে অনেক গুণ রয়েছে, এটি প্রদাহ বিরোধী, এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকে। এটি ফুসফুসকে ভালো রাখতে সক্ষম। তাছাড়া আপনার শ্বাসযন্ত্র ভালো রাখতে এটি সক্ষম।
কীভাবে তৈরি করবেন দেখুন, এক কাপ গরম জলে এক মুঠো তাজা তুলসী পাতা দিয়ে ৫-৭ মিনিটে সেটাকে ভালোভাবে ফোটাবেন। তারপরে তাদের সামান্য চা পাতা দেওয়ার পরে নামিয়ে সেটি ছেঁকে নিন, নেওয়ার পরে মধু আর সামান্য লেবুর রস মিশিয়ে খান।
- আদা, লেবু, মধু চা
আদা, লেবু, মধু চা রোজ খেতে পারেন। এগুলিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাছাড়া এগুলির শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে। তাছাড়া লেবুতে থাকে ভিটামিন সি। এটি আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। এটি আর মধুতে থেকে আন্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য । এই তিনটি উপাদান দিয়ে আপনি যদি চা করে খান তাহলে কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে। কীভাবে বানাবেন, সামান্য আদা কুচি, গরম জল নিন তাতে অর্ধেক লেবুর রস দিন তারপর এক চামচ মধু দিন এটি ভালোভাবে মেশান তারপর খাবেন।
- দুধে হলুদ দিয়ে খান
হলুদ দুধে দিয়ে খান। এটি কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, কারণ হলুদে কারকিউমিন নামক একপ্রকার যৌগ থাকে। তাছাড়া অ্যান্টিব্যাকটেরিয়াল ও আন্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকে। হলুদ দিয়ে দুধ খেলে আপনার ফুসফুস ভালো থাকবে, শ্বাস ভালোভাবে নিতে পারবেন। এক কাপ গরম দুধে এক চামচ হলুদ গুঁড়ো দিন দিয়ে তারপর তাতে সামান্য গোলমরিচ দিতে পারেন, গোলমরিচ গুড়ো সামান্য দিলে এটি খেতে কিন্তু বেশ ভালো লাগবে।
- মেথির জল
মেথি খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা প্রদাহ বিরোধী। এটিকে আপনার ফুসফুস ভালো থাকবে, এটি শ্লেষ্মা বা বহুদিন ধরে বুকে কফ জমে থাকে, সেটি থেকেও মুক্তি পাবেন। তবে কীভাবে বানাবেন, এক গ্লাস জলে দু টেবিল চামচ মেথি দিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। তারপর খালি পেটে সেই জল খেয়ে নিন।
- অ্যালোভেরা জেল
অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল থাকে। যা রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। তাছাড়া অ্যালোভেরা খেলে আপনার খুব ভালোভাবে শ্বাস নিতে পারবেন। ফুসফুস ভালো রাখতে সক্ষম এই অ্যালোভেরা।
এক টেবিল চামচ অ্যালোভেরা জেলে এক কাপ জল দিন, সামান্য লেবুর রস দিয়ে খালি পেটে রোজ খান, দেখবেন এতে আপনার শরীর ভালো থাকবে এবং ফুসফুস পরিষ্কার রাখতেও সাহায্য করবে এই জুস।












Click it and Unblock the Notifications