Diwali 2023: কীভাবে কাটাবেন আলোর দীপাবলি উৎসব, জানুন
প্রতিবছর দুর্গাপুজো পর আসে দীপাবলি, কালীপুজো উৎসব। কালীপুজো হল আনন্দের, আলোর উৎসব। এসময় সকলেই আলোয় সাজিয়ে তোলেন তাঁদের বাড়ি। এমনকি সকলের নতুন জামা কাপড় পরেন, কেনাকাটি করেন। চলতি বছর ১২ নভেম্বর পালিত হবে দীপাবলি উৎসব, বর্তমানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিন নানান আলো, লাইট ও প্রদীপ জ্বালিয়ে সকল অন্ধকারকে দূর করে থাকেন।
এই দিনের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, কথিত আছে, এদিন ভগবান রাম তার স্ত্রী সীতা, ভাই লক্ষণ ও হনুমান রাবণকে পরাজিত করার পর অযোধ্যায় ফিরে এসেছিলেন। এদিন মাটির প্রদীপ জ্বালান, কারণ তারা সেসময় তারা দীপাবলি রাতে মাটির প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন। এই দিন অমাবস্যা ও চন্দ্রবিহীন একটি রাত। দক্ষিণ ভারতীয়রা তাই এই দিনটি উদযাপন করেন। ভগবান কৃষ্ণ ও দানব ভগবান কৃষ্ণ নরক আসরকে পরাজিত করেছিলেন। বিশ্বাস করা হয়, এই দিন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর বিয়ে হয়েছিল।

- নানান আলো দিয়ে সাজিয়ে তোলেন বাড়ি
এই বিশেষ দিনে সকলেই অন্ধকার দূর করে বাড়িতে আলো লাগান। তাই এই বিশেষ দিনে প্রত্যেকটি বাড়িতেই আলো দিয়ে সাজানো হয়। শুধু তাই নয়, মোমবাতি ও প্রদীপ কিন্তু জ্বালানো হয়।
- রঙ্গোলি
শেষ দিনে সকলে ঘর সাজান, অতিথিদের নেমন্তন্ন করেন, চাল এবং ফুলের পাপড়ি ব্যবহার করে রঙ্গোলি আঁকেন। রঙ্গোলির সুন্দর রঙ দিয়ে উদযাপন করেন।
- বাজি ফাটান হয়
বিশেষ দিনে সকলে আনন্দের সঙ্গে আতশবাজি, পটকা ফাটায়, অন্ধকার দূর হয়ে আসে আলো। তবে বর্তমান সময়ে পটকা এড়িয়ে চলাই শ্রেয়। এসময় আপনারা এই পরিবেশকে রক্ষার কথা ভেবে ফাটাতে পারেন পরিবেশবান্ধব বাজি।
- পরিবারের সঙ্গে আনন্দে মেতে ওঠেন
দীপাবলিতে অনেকেই তার পরিবার ও বন্ধুদের সঙ্গে দেখা করেন, পার্টি করেন, মিষ্টি উপহার দেন, আনন্দে মেতে ওঠেন তাঁরা।
- লক্ষ্মী পুজো করা হয়
আর এই বিশেষ দিনে লক্ষ্মীপুজোর আয়োজন করেন ভক্তরা, দেবী লক্ষ্মীর পুজো করলে এদিন আপনার জীবনে সফলতা আসবে, আর্থিক দিকে উন্নতি হবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনিও।
- মিষ্টি তৈরি করেন
এই বিশেষ দিনে অনেকেই সুন্দর নানা রকমের মিষ্টি তৈরি করেন, সুস্বাদু খাবার তৈরি করেন এবং প্রিয়জনদের সঙ্গে তা ভাগ করে নেন।












Click it and Unblock the Notifications