Walnuts Benefits: মস্তিষ্ক থেকে হার্ট ভালো রাখতে আখরোটের জুড়ি মেলা ভার
আমরা কমবেশি সকলেই আখরোট খেতে ভালোবাসি, এটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, একে আমরা সুপারফুড বলে থাকি। আখরোট খেলে শরীরের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। যারা ডায়েট করছেন তারাও কিন্তু নিত্যদিন দু'চারটে আখরোট খেতেই পারেন, দেখুন আখরোটের উপকারিতা সম্পর্কে।
আখরোটে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রণ, প্রোটিন, ম্যাগনেসিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। তাছাড়াও আখরোটের নানান গুন থাকে। আখরোটের গুন সম্পর্কে কি আপনি জানেন?

- মস্তিষ্ক ভালো থাকবে
আখরোট খেলে মস্তিষ্ক ভালো থাকে, কারন এতে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। যা আপনার মস্তিষ্ক ভালো রাখতে সক্ষম, তাছাড়া আপনার স্মৃতিশক্তি উন্নত করতেও আপনি কিন্তু আপলোড খেতে পারেন।
- হার্ট ভালো রাখে এই আখরোট
হার্ট ভালো রাখতে আখরোটের জুড়ি মেলা ভার, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এটি খেলে আপনার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। এমন কি হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমবে।
- রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান
যদি আপনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে আখরোট খান, কারণ, তাতে ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের জন্য আখরোট খাওয়া খুবই ভালো। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি খেলে আপনার কোলেস্টেরলের মাত্রাও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারবে।
- চুল ভালো রাখে
যদি আপনি আপনার চুল ভালো রাখতে চান তাহলে নিত্যদিন তিন থেকে চারটে আখরোট ভিজিয়ে খেতে পারেন। এটি আপনার চুলের জন্য খুব ভালো। চুলের ডগা ফাটতে দেবে না এই আখরোট।
- ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে
যারা ডায়েট করছেন বা ওজন নিয়ন্ত্রনে রাখতে চাইছেন, তারাও কিন্তু নিত্যদিন খাদ্যতালিকায় রাখতে পারেন। কারণ, এটিতে ফাইবার থাকার কারণে এটি খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকে। শুধু তাই নয়, আখরোটে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা শরীরের জন্য ভীষণ ভালো।
- ক্যানসার রোগের ঝুঁকি কমে
ক্যানসার রোগের ঝুঁকি কমাতে নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন আখরোট, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, পলিফেনল। তাই খাদ্য তালিকায় রাখলে ক্যানসার রোগের ঝুঁকি কমবে অনেকটাই।
- রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে
রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে আপনি নিত্যদিন আখরোট খেতে পারেন। যদি আপনি ভেজানো আখরোট খান তবেই কিন্তু আপনার রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। ডায়াবেটিস রোগীরাও এই ফল খেতে পারেন।












Click it and Unblock the Notifications