জন্মাষ্টমীতে গোপালকে দেবেন তো তালের বড়া, জানেন এই ফলের উপকারিতা সম্পর্কে
জন্মাষ্টমী আসতে আর কিন্তু বেশিদিন বাকি নেই। চলতি মাসের ২৬ তারিখেই জন্মাষ্টমী পালন করবেন কৃষ্ণ ভক্তরা। জন্মাষ্টমীতে এই দিনে কৃষ্ণকে অনেকেই নানান ভোগ দিয়ে থাকেন। গোপালকে ৫৬ ভোগ দেওয়ার রীতি রয়েছে। তাছাড়াও এই বিশেষ দিনে কৃষ্ণকে সকলেই নানান ভোগ দিয়ে থাকেন।
সেখানে থাকে মোহন ভোগ থেকে মালপোয়া। তবে আপনি কি জানেন কৃষ্ণের নৈবেদ্যের থালা কিন্তু সাজাতেই হয় তালের বড়া দিয়ে। জন্মাষ্টমীতে অনেকেই কৃষ্ণকে তালের বড়া ছাড়াও দিয়ে থাকেন তালের ক্ষীর। আর যা খেতে ভীষণ পছন্দ করেন গোপাল। তাল খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী, যা খেলে শরীর খুব ফিট থাকে। জানুন তাল খাওয়ার উপকারিতা সম্পর্কে।

- কী কী পুষ্টিগুণ রয়েছে, জানুন
তালে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি থাকে। তাছাড়াও থাকে জিঙ্ক, পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার ইত্যাদি। পুষ্টিগুণে ঠাসা তাল যদি আপনি রোজ খান তাহলে শরীর একদম ফিট থাকবে।
- ক্যানসার রোগের ঝুঁকি কমবে
যদি আপনি প্রায় দিনই তাল খেতে পারেন, তাহলে শরীরে আপনার কিন্তু ক্যানসার রোগের ঝুঁকি অনেকটাই কমবে। যেহেতু এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাই। তাছাড়া বড় রোগের ঝুঁকি অনেকটাই কমবে।
- স্মৃতিশক্তি বাড়বে
স্মৃতিশক্তি বাড়াতে ভরসা রাখতেই পারেন একটি পাকা তালের উপর। যেহেতু এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে। তাই এই ফল খেলে আপনার মস্তিষ্ক কিন্তু ভালো থাকবে। মানসিক চাপ কমবে।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে তালের জুড়ি মেলা ভার। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা শরীরের জন্য খুব ভালো। তাই জন্মাষ্টমীতে গোপালকে তালের বড়া থেকে ক্ষীর দেওয়ার পাশাপাশি আপনিও এটা খেতে পারেন।
- দাঁত ও হাড়ের ক্ষয় রোধ করবে
তালে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস থাকে। যা আপনার দাঁত ও হাড়ের ক্ষয় রোধ করতে সাহায্য করে। এমনকি কোষ্ঠকাঠিন্য ও অন্ত্রের সমস্যা কমাতে সাহায্য করে তাল।
- কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে
তালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতেও সাহায্য করে। শুধু তাই নয়, মল নরম করে। এমনকি নানান রোগ থেকেও সুস্থ করে সাহায্য করে তাল। এমনকি তাল হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই আপনিও নিত্যদিন খেতে পারেন তাল। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications