Benefits of Pumpkin: নীরোগ থাকতে রোজ পাতে রাখুন কুমড়ো, জানুন গুনাগুণ সম্পর্কে
কুমড়োর ছক্কা খেতে আমরা সকলেই কমবেশি ভালোবাসি,আবার এমন অনেকেই রয়েছেন যারা কুমড়ো খেতে একদমই ভালোবাসেন না, কুমড়ো নাম শুনলে তারা নাক সিটকোন। তবে, জানেন কি, কুমড়োকে আমরা সুপার ফুড বলতে পারি। কারণ এই সবজিতে রয়েছে অনেক উপকার।
কুমড়োতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিইনফ্লেমেটরি, অ্যান্টিডায়াবেটিক বৈশিষ্ট্য। তাছাড়া ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, ফাইবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ও জিঙ্ক, এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। জানুন কুমড়োর উপকারিতা সম্পর্কে।

- ত্বক ভালো রাখে
যদি আপনি ত্বক ভালো রাখতে চান তাহলে নিত্যদিন খেতে পারেন কুমড়ো, কারণ কুমড়োতে লুটেইন থাকে, থাকে অ্যান্টিঅক্সিডেন্টও। সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে মুক্তি পেতে কুমড়ো খাওয়া খুব দরকার সকলের।
- ক্যানসার রোগের ঝুঁকি কমে
যদি আপনি ক্যানসার রোগের ঝুঁকি কমাতে চান তাহলে নিত্যদিন পাতে রাখুন কুমড়ো, কারণ কুমড়োতে থাকে ক্যারোটি , কুমড়ো যদি বেশি পরিমাণে খান তাহলে আপনার স্তন, পেট, গলা এবং অগ্ন্যাশয়ে কখনোই ক্যানসার হবে না।
- হার্ট ভালো থাকবে
যদি আপনি হার্ট ভালো রাখতে চান তাহলে নিত্যদিন খান কুমড়ো, কুমড়োর বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তাই এটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, কোলেস্টেরলের মাত্রা কমবে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে অনেকটাই।
- দৃষ্টিশক্তি বাড়বে
দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে কুমড়ো, কারণে এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাছাড়াও চোখ ভালো রাখতে সাহায্য করে এই সবজি।
- ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কুমড়ো
যারা ডায়েট করেন বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে অবশ্যই রোজ পাতে রাখুন কুমড়ো। কুমড়োতে ক্যালরি কম থাকে, থাকে প্রচুর পরিমাণে ফাইবার, আর উচ্চ ফাইবার থাকার কারণে এটি খেলে আপনার অনেকক্ষণ খিদে পাবে না, আর ওজন নিয়ন্ত্রণে থাকবে।
- রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কুমড়োর জুড়ি মেলা ভার, যদি আপনিও নিত্যদিন কুমড়ো তাহলে সুগারো হবে না। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাই কুমড়ো খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।
- হাড় ভালো রাখতে কুমড়ো খান
হাড় ভালো রাখতে কুমড়ো খেতে পারেন আপনিও, কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থেকে, থাকে ভিটামিন সি। তাছাড়াও থাকে ভিটামিন এ, তাই কুমড়ো খেলে আপনার হাড় ভালো থাকবে।












Click it and Unblock the Notifications