Benefits of Pomegranate: শরীরের জন্য কতটা উপকারী ডালিম, কোন কোন রোগকে জব্দ করে বেদানা?

আপেল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তা আমরা সকলেই জানি, আপেল খেলে শরীরের অনেক পুষ্টির ঘাটতি পূরণ হয়। ঠিক তেমনই, আপেলের মতোই পুষ্টিগুণ রয়েছে ডালিম বা বেদানায়।

ডালিমে প্রচুর প্রচুর পরিমাণে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, সেলিনিয়াম রয়েছে। যদি আপনি সারা বছর যদি শরীর সুস্থ রাখতে চান তাহলে রোজ একটি করে হলেও ডালিম খান। জানুন রসালো এই ফলের স্বাস্থ্যগুন সম্পর্কে।

Benefits of Pomegranate

  • ক্যানসার রোগের ঝুঁকি কমে

আপনি কি জানেন ক্যানসার রোগের ঝুঁকি কমাতে ডালিমের ঝুড়ি মেলা ভার। এই ফল যদি আপনি নিত্যদিন খান তাহলে আপনার ক্যানসার রোগের ঝুঁকি কমবে। সেই সঙ্গে প্রোস্টেট ক্যানসার, বেস্ট ক্যানসারের ঝুঁকি কমায়।

  • অ্যালঝাইমার রোগের ঝুঁকি কমাতে এটি খান

অ্যালঝাইমার রোগের ঝুঁকি কমাতে ডালিমের ঝুড়ি মেলা ভার। যে ব্যক্তি নিত্যদিন ডালিম খান বা ডালিমের রস খান তাঁর শরীর সুস্থ থাকার পাশাপাশি অ্যালঝাইমার রোগের ঝুঁকি কমবে, যদি কারোর ভুলে যাওয়া কোনও রোগ থাকে তা থেকেও মুক্তি পাবেন।

  • ব্লাড পেসার নিয়ন্ত্রণে থাকে

ডালিমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাই এটি খেলে আপনার ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকবে, মানসিক চাপ অনেক কমবে। এমনকি হার্ট ভালো রাখতেও সক্ষম ডালিম। আর যাদের হার্টের অসুখ রয়েছে তারা কিন্তু ডালিম খেতে পারেন। আবার ডালিম খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে।

  • হজম শক্তি বাড়বে

যারা খাবার ভালোভাবে হজম করতে পারেন না অর্থাৎ হজমের অসুবিধা রয়েছে তারাও কিন্তু নিত্যদিন ডালিম খেতে পারেন, ডালিমের রস আপনার অন্ত্র ভালো রাখতে সাহায্য করবে। সেই সঙ্গে যাদের ডায়রিয়া হয়েছে তাঁরাও কিন্তু এটি থেকে মুক্তি পাবেন।

  • বাতের ব্যথা

বাতের ব্যথা কমা থেকে অস্টিওআর্থারাইটিস কমাতে আপনি নিত্যদিন ডালিম খেতে পারেন, এই ফল খেলে পেশি ব্যথা খুব সহজেই কমে যায়, এমনকি তরুণাস্থির ব্যথা কমাতে সাহায্য করে ডালিম।

  • ডায়াবেটিস

যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু রোজ ডালিমের রস খেতে পারেন। এটি খেলে আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।

  • শরীর সুস্থ রাখতে রোজ এটি খান

যদি আপনি আপনার পেশি উন্নত করতে চান এবং শরীরের শক্তি বাড়াতে চান নিত্যদিন এক গ্লাস করে ডালিমের রস খেতে পারেন। ব্যায়াম করার আগে আপনি ডালিমের রস খেতে পারেন। এটি খেলে আপনার শরীর কখনোও ক্লান্ত হবে না। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। তবে, আপনি ডালিম খাবেন কিনা, তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+