শুধু কি স্বাদ বাড়াবার জন্য ডেজার্টে দিচ্ছেন পেস্তা? জানুন উপকারিতা
Health Benefits of Pistachio: ড্রাই ফুটসের মধ্যে একটি হল পেস্তা। গাজরের হালুয়া কিংবা মিষ্টি বা অনেক ধরনের ডেজার্টে কিন্তু বর্তমানে পেস্তা ব্যবহার করা হয়। তবে শুধু স্বাদ বাড়াবার জন্য আমরা যে পেস্তা ব্যবহার করে থাকি, তা নয়। এর রয়েছে অনেক উপকারিতা যা হয়তো অনেকেই জানেন না।
শীতকালে যদি আপনি নিত্যদিন তিন থেকে চারটি করে পেস্তা খান তাহলে আপনার হার্ট ভালো থাকবে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। সেইসঙ্গে শীতকালে শরীর থাকবে একবারেকে সুস্থ, জানুন পেস্তা খাওয়ার উপকারিতা সম্পর্কে।

- জানুন উপকারিতা
পেস্তাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তবে ক্যালোরির পরিমাণ এতে অনেক কম থাকে। তাই এটি আপনি যদি রোজ তিন থেকে চারটি করে খান তাহলে আপনার বেশি খিদে পাবে না। সেই সঙ্গে ওজনও নিয়ন্ত্রণে থাকবে। ফাইবার ছাড়াও পেস্তাতে থাকে কার্বোহাইড্রেট, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন সি। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে। তাই শীতকালে শরীর সুস্থ রাখতে আপনিও ভরসা রাখতে পারেন পেস্তার উপরে।
- হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে
রোজ পেস্তা খাওয়ার উপকার রয়েছে। এটি হার্টের জন্য খুব ভালো। যাদের হার্টের সমস্যা রয়েছে যা বা যারা হার্ট অ্যাটাকে ঝুঁকিয়ে এড়িয়ে চলতে চাইছেন তারা নিত্যদিন খান পেস্তা। পেস্তা খেলে খারাপ কোলেস্টেরলের মাত্রা শরীরে ক্রমশ কমবে। কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমবে।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান তাহলে নিত্যদিন খেতে পারেন পেস্তা। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকে। যেকোনও মৌসুমী রোগের বিরুদ্ধে লড়াই করে পেস্তা। সর্দি কাশি থেকে দূরে থাকতে আপনি খেতে পারেন পেস্তা।
- চোখ ও ত্বক বাড়বে
যদি আপনি চোখ ও ত্বক ভালো রাখতে চান তাহলে রোজ খান পেস্তা। এতে যেহেতু ভিটামিন এ ও ভিটামিন ই থাকে। যা আপনার চোখকে ভালো রাখতে সাহায্য করবে। এমনকি এটি রোজ যদি আপনি খান তাহলে কিন্তু আপনার ত্বকেরও উজ্জ্বলতা ফিরবে।
- মস্তিষ্ক ও হাড় মজবুত রাখতে পেস্তা খান
হাড় ও মস্তিষ্ক ভালো রাখতে পেস্তার জুড়ি মেলা ভার। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ও ক্যালসিয়াম থাকে। যা আপনার হাড় ভালো রাখতে সাহায্য করে। যদি পেস্তা আপনি রোজ খান তাহলে আপনাদের অস্টিওপোরোসিসের ঝুঁকি অনেকটাই কমবে। এমনকি যারা বাতের ব্যথায় ভুগছেন তাদেরও সেই ব্যথা অনেকটাই কমবে। মস্তিষ্ক ভালো রাখতেও সাহায্য করে পেস্তা।












Click it and Unblock the Notifications