Health Tips for Pine Nuts: বাদাম-কাজুবাদামের থেকেও উপকারী এই ড্রাই ফুটস, খাবেন নাকি একবার!
পাইন বীজ সম্পর্কে হয়তো অনেকেই জানেন না, পাইন বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। পাইন বীজকে পাইন নাট, পাইন বাদাম বা চিলগোজা নামেও ডাকা হয়। এটি বাদামের মতন দেখতে, আকারে ছোট হয়, মুচমুচে হয়, মিষ্টি এবং গন্ধযুক্ত। এটি খেতে যেমন-সুস্বাদু রয়েছে, তেমন রয়েছে অনেক উপকার। পাইন গাছের এই বীজ রয়েছে ভিটামিন, ফাইবারও।
চিকিৎসকেরা বলছেন, যদি আপনি দুর্বল হন বা আপনার শরীরে ভিটামিন, প্রোটিনের অভাব থাকে তাহলে এই পাইন বীজ আপনি নিত্যদিন খেতে পারেন। তাছাড়া এতে প্রচুর পরিমাণে কারণ কার্বোহাইড্রেট এবং ফাইবার । এটি শরীরের জন্য খুব ভালো। তাছাড়াও এতে ফলিক অ্যাসিড, বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম থাকে। এটি ড্রাই ফুটস হিসাবেও খেতে পারেন।

- কী কী উপকার রয়েছে
যদি আপনি চিলগোজা রোজ খান তাহলে আপনার শরীর খুব ভালো থাকবে, আপনার শরীরে আয়রন, প্রোটিন, ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ হবে। শরীর সুস্থ থাকবে।
- ত্বক ভালো থাকবে
যদি আপনি ত্বক ভালো রাখতে চান তাহলে প্রচুর পরিমাণে ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চিলেগোজা খান। এটি গেলে আপনার ত্বক ভালো থাকবে। ত্বক উজ্জ্বল থাকবে এবং এটি একটি অ্যান্টি এজিং খাবার।
- রক্তে শর্করার মাত্রা কমবে
যদি আপনি নিত্যদিন খাদ্য তালিকায় পাইনবাদাম রাখেন, তাহলে ডায়াবেটিসের ঝুঁকি কমবে। এতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণও রয়েছে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এই পাইন বাদামের জুড়ি মেলা ভার।
- মস্তিষ্ক ভালো থাকবে
মস্তিষ্কের জন্য খুব উপকারী পাইন বাদাম, এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। রক্তে অক্সিজেনের মাত্রা সরবরাহ ঠিক রাখতে এই বাদামের জুড়ি মেলা ভার। এটি খেলে আপনার হার্টও ভালো থাকবে এবং মানসিক চাপও কমবে অনেকটাই। এতে থাকে ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজও।

- ওজন নিয়ন্ত্রণে থাকবে
যদি আপনি ডায়েট করেন অর্থাৎ ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন পাইনবাদাম। ফ্যাটি অ্যাসিডের সম্ভাবনা কমবে। আপনার ওজনও আসতে আসতে কমতে থাকবে।
- শক্তি পাবেন
পাইন বাদামে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে, থাকেও প্রোটিন। তাই আপনার শরীরে যদি শক্তি কম থাকে বা আপনি দুর্বল থাকে তাহলে নিত্যদিন খাদ্য তালিকা এটি রাখুন।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে পাইনবাদাম রাখা খুব দরকার। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক থাকে। এটি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। তাই এটি খেলে আপনার যেকোনও রোগে আপনি সহজেই আক্রান্ত হবেন না।












Click it and Unblock the Notifications