এক নিমেষেই হাজারোও রোগের সমাধান করতে পারে এই বাদাম, দেখুন তো খেয়েছেন কিনা?

ড্রাই ফুটস খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, তা আমরা সকলেই জানি। তার মধ্যে রয়েছে আখরোট, কাজু, কিশমিশ ইত্যাদি। তবে আপনি কি জানেন, এর মধ্যে একটি হচ্ছে পাইন বাদাম। যাকে কিন্তু বলা হয় চিলগোজাও।

যা খেতে অনেকেই ভীষণ পছন্দ করেন। এটি খেলে আপনার শরীরে প্রোটিন ও ভিটামিনের ঘাটতি পূরণ হবে। শুধু তাই নয়, শরীর দুর্বল থাকলে তাও কমবে। তাছাড়াও আপনার কিন্তু বাতের রোগও কমবে। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও। জানুন পাইন বাদামের গুনাগুণ সম্পর্কে।

pine nuts

  • হার্ট ভালো রাখে

পাইন বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, কপার, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন প্রচুর পরিমাণে থাকে। যদি আপনি হার্ট ভালো রাখতে চান তাহলে পাইন বাদাম খেতে পারেন। পাইন বাদামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করবে। কমবে হৃদরোগের ঝুঁকিও।

  • ক্লান্তিভাব দূর হয়

পাইন বাদামে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন থাকে। যা খেলে আমরা শরীরে শক্তি পাবেন, দুর্বলতা ও ক্লান্তি দূর হবে।

  • ওজন কমে

যদি আপনি ওজন কমাতে চান তাহলে পাইন বাদাম খেতে পারেন। কারণ এতে পিনোলেনিক অ্যাসিড থাকে। যা আপনার ওজন কমাতে সাহায্য করবে।

  • মস্তিষ্কের জন্য উপকারী

মস্তিষ্কের জন্য খুব উপকারী কারণ স্মৃতিশক্তি বাড়াতে, ডিমেনশিয়া ও অ্যালঝাইমার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে পাইনবাদাম। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ম্যাগনেশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা কিন্তু মস্তিষ্কের জন্য খুব উপকারী।

  • ত্বক ও চুল

ত্বক ও চুল উজ্জ্বল লাগতে ভরসা রাখতে পারেন এই বাদামের উপর। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ত্বক নরম রাখতে সাহায্য করে। এমনকি চুলও উজ্জ্বল রাখতে।

  • রোগ প্রতিরোধের ঝুঁকি কমবে

এই বাদামে প্রচুর পরিমাণে জিঙ্ক, ভিটামিন বি কমপ্লেক্স, আয়রনের মতন পুষ্টিগুণ রয়েছে। যা শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে । শুধু তাই নয়, বড় রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এই বাদাম।

  • পাইনবাদাম কীভাবে খাবেন

নানারকম উপায় খাওয়া যায় এই পাইন বাদাম। কেউ কাঁচা খান, কেউ বা হালকা ভেজে খান। আবার কেউ স্যালাড, ওটমিলের সঙ্গে পাইনবাদাম খান। আবার অনেক এই বাদাম পেস্ট করে অনেকে খাবারের সঙ্গে খান। তবে এটি কিন্তু আপনার ভেজে খাওয়া না খাওয়াই ভালো। এতে স্বাস্থ্যগুণ নষ্ট হয়।

  • কোন সময়ে খাবেন

পাইনবাদাম দিনের যেকোনও সময় খেতে পারেন। তবে এটি খাওয়ার সেরা সময় হল সকাল বেলা খালি পেটে। যদি সকালে খেলে তাহলে শরীর সারাদিন শক্তি পাবেন এবং খিদেও আপনার বেশি পাবে না।

  • কতটা খাবেন এই বাদাম

তবে প্রত্যেকদিন ১৫ থেকে ২০ গ্রাম পাইন বাদাম খাবেন। তার বেশি নয়। অতিরিক্ত খেলে আপনার ওজনও বেড়ে যেতে পারে। তবে আপনি যদি অন্য কোন রোগে আক্রান্ত থাকেন, তাহলে এই পাইনবাদাম খেতে পারবেন কিনা তা অবশ্যই ডাক্তারের থেকে জেনে নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+