Orange Benefits: শীতে মন ভরে খান কমলালেবু, খাওয়ার আগেই জানুন গুনাগুন সম্পর্কে
Orange Benefits: শীত যেন দরজায় কড়া নাড়ছে, আর এই মৌসুমে সাইট্রাস ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এই শীতে স্বাদে টক, মিষ্টি ফলে রয়েছে নানান উপকার।
আপনি কি জানেন এই ফল খেলে দ্রুত বাড়ে রোগ প্রতিরোধের ক্ষমতা, এমনকি ত্বকও কিন্তু দারুন থাকে, থাকে উজ্জ্বল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আর যে কারণে আপনার ত্বকের যেকোনও বলিরেখা বা ডার্ক সার্কেল কমাতে কমলালেবুর জুরি মেলা ভার।

- দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি অনেকেরই কমতে থাকে, তাদের খাদ্য তালিকায় কিন্তু নিত্যদিন কমলালেবু রাখা দরকার, তাহলে কিন্তু দৃষ্টিশক্তি বাড়বে। সেই সঙ্গে ভালো থাকবে চোখের কর্নিয়া।
- দাঁত ভালো রাখতে এটি খান
ভিটামিন সি সমৃদ্ধ কমলালেবু যদি আপনি রোজ খান তাহলে আপনার দাঁত ভালো থাকবে, এতে দাঁতে কখনোই এনামেল ক্ষয় হবে না
- পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন
পরিপাকতন্ত্র ভালো রাখতে এবং পেটের যেকোনও সমস্যা থেকে মুক্তি পেতে রোজ কমলালেবু খান। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমবে, সেই সঙ্গে পেট সংক্রান্ত যেকোনোও সমস্যা থাকলে তা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়।
- ঠাণ্ডা লাগা থেকে মুক্তি মিলবে
যাদের শীতের মৌসুমে প্রচুর পরিমাণে ঠাণ্ডা লাগে, সর্দি কাশি তাদের লেগেই থাকে। যদি এখন আপনার সঙ্গেও তাই হয় তাহলে এই মৌসুমে প্রচুর পরিমাণে কমলালেবু খেতে পারেন, কারণ এতে ভিটামিন সি থাকার কারণে ঠাণ্ডা লাগা বা ফ্লু থেকে রেহাই পাওয়া যায়।
- উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে খান এটি
উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে চান তাহলে আপনি রোজ কমলালেবু খেতে পারেন, এটি স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা আপনার রক্তচাপ নিয়ন্ত্রণের সাহায্য করবে। তাছাড়াও এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিকে অনেকটাই কমাবে।
- কোলেস্টেলরলের মাত্রা কমবে
কমলালেবু কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়হক, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আর এটি খেলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমবে অনেকটাই।
- হজমশক্তি বাড়াতে এটি খান
যদি আপনি হজম শক্তি আরোও বাড়াতে চান তাহলে শীতকালে রোজ খান কমলালেবু। এটি গেলে আপনার হজম ভালো হবে বা যদি ডায়রিয়া হয় বা বমি বমি ভাব থাকে তা থেকেও মুক্তি পাবেন।












Click it and Unblock the Notifications