গরমের রসালো, মিষ্টি এই ফলে রয়েছে লাখো গুণ, দেখুন তো চেনেন কিনা!
জাম খেতে কমবেশি সকলেই ভালোবাসেন। রসালো এই মিষ্টি ফল রয়েছে অনেক উপকারিতা। গরমকালে জাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। জানুন জাম খাওয়ার উপকারিতা সম্পর্কে।
জামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাছাড়াও থাকে ভিটামিন সি, আয়রন। যা স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই ফলে অ্যান্থোসায়ানিন নামক এক প্রকার যৌগ থাকে। তাই জাম খেলে আপনার মানসিক চাপ কমবে । আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।

- হজম ক্ষমতা বাড়বে
আপনি যদি আপনার হজম ক্ষমতা আরও বাড়াতে চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন জাম। এটি গেলে আপনার হজম শক্তিও কিন্তু বাড়বে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাবে। গবেষণায় দেখা গেছে, পেট ফোলাভাব কমাতে সাহায্য করবে জাম।
- রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে জামের জুড়ি মেলা ভার। এই ফলে জ্যাম্বোলিন ও জাম্বোসিন নামে এক প্রকার যৌগ থাকে। যা রক্তে শর্করার মধ্যে নিয়ন্ত্রণে থাকে। তাই যদি আপনি সুগারে আক্রান্ত থাকেন তাহলেও কিন্তু জাম খেতে পারেন।
- ত্বক উজ্জ্বল থাকবে
ত্বক ভালো রাখতে জামের জুড়ি মেলা ভার। জামে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। তাই গরমকালে রোজ খান জাম।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
গবেষণায় দেখা গেছে, জামে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। তাই আপনি গরমকালে নিত্যদিন খান জাম।
- ওজন কমবে
ওজন কমাতে জামের ঝুড়ি মেলা ভার। আপনি যদি তিন চারটে জাম খান তাহলে কিন্তু আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। ওজনও কমবে। তবে খালি পেটে জাম খাবেন না।
- রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পটাশিয়াম সমৃদ্ধ জাম খান। এটি খেলে হার্ট ভালো থাকার পাশাপাশি হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমবে। তাছাড়া কোলেস্টেরলের মাত্রা ও কিন্তু নিয়ন্ত্রণে থাকে। এমন কি কার্ডিওভাসস্কুলার রোগেরও ঝুঁকি কমবে।
- দাঁত ও মাড়ি ভালো রাখে
দাঁত ও মাড়ি সুস্থ রাখতে সাহায্য করে জাম। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। আর যাদের মুখ থেকে দুর্গন্ধ বেরোয়, এবার দাঁতের মাড়ি থেকে রক্ত বেরোয় তাদের জন্য জাম খাওয়া খুব দরকার। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে জাম খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications