রসুন পাতে রাখলেও, ডাস্টবিনে দিয়ে আসছেন খোসা, কিন্তু কেন, জানেন কি এর গুনাগুণ সম্পর্কে

সুস্বাদু রান্না পেঁয়াজ, রসুন ছাড়া হয় না বললেই চলে। যেমন- মাংস, বিরিয়ানি থেকে শুরু করে আরোও নানান রেসিপি রসুন ছাড়া হয় না। এমন অনেকেই রয়েছেন যারা রসুন খেতে ভীষণ ভালোবাসেন। তবে রসুন খান অথচ খোসা ফেলে দেন প্রায় সকলেই।

তবে আপনি কি জানেন এই রসুনের খোসা ফেলে দেওয়া একদমই কাজের কথা নয়। রসুনের খোসায় রয়েছে আশ্চর্যজনক গুণ। যা হয়ত আপনিও জানেন না। এটি খেলে আপনার শরীর ভালো থাকবে। জানুন গুনাগুণ

garlic

  • কী কী উপাদান রয়েছে

রসুনের খোসায় প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, আন্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকে। তাই রসুন ঔষুধ হিসেবে ব্যবহার করে আসছেন সকলে। আপনি কিন্তু রসুন গুঁড়ো করে পিৎজা, পাস্তায় ব্যবহার করতে পারেন। এটি খেলে আপনার হাঁপানি সমস্যা থেকে মুক্তি পাবেন। এমনকি পা ফোলা ভাব থাকলে তাও কিন্তু দ্রুত কমবে।

  • চুলকানির সমস্যা থেকে মুক্তি পাবেন

যদি আপনি ত্বক উজ্জ্বল রাখতে চান বা ত্বকে চুলকানির মত সমস্যা থাকে তাহলে নিত্যদিন রসুনের খোসা জলে ভিজিয়ে সেই জল যদি আপনি চুলকানির জায়গায় লাগান তাহলে কিন্তু দ্রুত মুক্তি পাবেন। অ্যান্টিব্যাকটেরিয়াল যৌগ থাকায় আপনার শরীর সুস্থ থাকবে।

  • চুলের সমস্যা থেকে মুক্তি পাবেন

চুলের যেকোনও সমস্যা থেকে মুক্তি পেতে এবং মাথার ত্বক পরিষ্কার রাখতে রসুনের খোসার জুড়ি মেলা ভার। রসুনের খোসা জলে ভিজিয়ে সেই জল যদি আপনি মাথায় মাখেন তাহলে কিন্তু আপনার চুল দ্রুত বাড়বে। আবার রসুনের খোসা জলের সেদ্ধ করে সেই জলও কিন্তু দিয়ে আপনি মাথায় স্প্রে করতে পারেন। এটিও কিন্তু আপনার চুলের যেকোনও সমস্যা কমাতে সাহায্য করবে।

  • বাতের ব্যথা কমবে

অনেকেরই বাতের ব্যথার জন্য পা ফুলে যায়। হাত পায়ে যন্ত্রণা হয় প্রচন্ড। তাই এই যখন ব্যথা হবে তখন রসুনের খোসা জলের সেদ্ধ করে সে জল আপনার হাতে-পায়ে লাগাবেন এবং পা যদি সেই জলে চুবিয়ে রাখেন। দেখবেন হাতে পায়ের ফোলা কমছে এবং দ্রুত সেই ব্যথা কমে যাচ্ছে।

  • কীভাবে খাবেন

রসুনের খোসায় প্রচুর পরিমাণে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য থাকে। যা আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাই রসুনের খোসা সবজি, মশলা এবং ভেষজ হিসেবে ব্যবহার করা হয়। যেকোনও স্যুপে রান্না করলে যদি রসুনের খোসা দেন তাতে পুষ্টি গুণ কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। শুধু তাই নয়, এটি স্বাদও কিন্তু বেশ ভালো লাগবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+