পুরুষদের জন্য কতটা উপকারী ডুমুর খাওয়া? জানুন স্বাস্থ্যগুণ সম্পর্কে

ডুমুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে এই গ্রাম বাংলার ফল বর্তমানে তেমন কারোর রান্নাঘরে দেখা মেলে না। তবে এই ফল খেলে পেটের নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

শুধু তাই নয়, পুরুষদের এই ফল খাওয়া অত্যন্ত ভালো। যদি প্রতিটা পুরুষ নিত্যদিন এই ফল খান, তাহলে কিন্তু তাদের শরীরে কোনও অসুবিধা থাকবে না। শুধু তাই নয় পুরুষদের ডুমুর খাওয়ার উপকারিতা সম্পর্কে, জানুন।

FIG

  • কোষ্ঠকাঠিন্যের সমস্যা

কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাবেন। ডুমুর একটি ফল যা ফাইবার সমৃদ্ধ খাবার। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যদি আপনি এটি নিয়মিত খান তাহলে আপনার বদহজমের মতো সমস্যা থাকবে না।

  • অন্ত্র ভালো রাখতে এটি খান

অন্ত্র ভালো রাখতে খান ডুমুর, তাছাড়াও ফাইবার থাকার কারণে এটি খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে।

  • মারণ রোগ ক্যানসারের ঝুঁকি কমবে

ডুমুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটি খেলে আপনার মানসিক চাপ অনেক কমবে। ফ্রি র্যা ডিক্যাল কমাতে সক্ষম ডুমুর। হৃদরোগ ও ক্যানসার রোগের ঝুঁকি কমাতে ডুমুর খেতে পারেন। তাছাড়া ক্যানসার রোগের ঝুঁকি কমাতে আপনি নিত্যদিন ডুমুর খেতে পারেন।

  • হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে খাদ্য তালিকায় যোগ করুন ডুমুর, বর্তমানে ভারতের হৃদরোগে আক্রান্ত সংখ্যা ক্রমশই বাড়ছে। আর তার মধ্যে পুরুষদের সংখ্যা, কিন্তু বেশি। গবেষণায় দেখা গেছে, তারা সব থেকে বেশি তৈলাক্ত খাবার খেয়ে থাকেন। তাই তাদের উচ্চ শরীরে কোলেস্টেরলের বাড়তে থাকে। যে কারণে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। তাই প্রত্যেকটি পুরুষকে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডুমুর খাওয়ানো খুব দরকার। তাহলে তাদের হার্ট অ্যাটাকের প্রভাবনতা কমবে। এমনকি রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে।

  • যৌনস্বাস্থ্যে উপকার পাবেন

পুরুষদের যৌনস্বাস্থ্যে উপকার দেয় ডুমুর। ডুমুরে থাকে জিঙ্ক, যা পুরুষদের যৌন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে পুরুষদের দেহে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ে। তাই আজ থেকেই আপনি এটি খান।

  • কীভাবে খাবেন

ডুমুর কিন্তু কখনোই কাঁচা খাবেন না, ডুমুর শুকিয়ে গেলে সেটি কিন্তু একদমই খাওয়া উচিত নয়। ডুমুর খাবেন ভালোভাবে রান্না করে। যদি আপনি কাঁচা খান তাহলে কিন্তু ডুমুরকে রাতে জলে ভিজিয়ে রাখবেন। তারপর সকালে সেটি খাবেন। আবার অনেকেই কিন্তু রাতে ঘুমানোর আগে ডুমুর দুধে মিশিয়ে খান। এটি খেলে আপনার অন্ত্র ভালো রাখার সঙ্গে সঙ্গে আপনার রাতের ঘুমও কিন্তু ভালো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+