Figs Benefits: নীরোগ থাকতে শীতে রোজ পাতে রাখুন গ্রাম বাংলার এই ফল

মা, ঠাকুমারা আগেরকার দিনে প্রায় বেশিরভাগ রান্নাতেই ডুমুর ফেলে দিতেন, সময়ের সঙ্গে সঙ্গে ডুমুরের ব্যবহারও কমেছে। তবে এই ডুমুরের উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন না। শীতের মরসুমে অনেকেই এখনও ডুমুর খান, ডুমুরে ভিটামিন এ, পটাশিয়াম, ফাইবারের মতো অনেক পুষ্টি উপাদান রয়েছে। তাছাড়া এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টও।

যা ফ্রি র্যা ডিক্যালের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। শীতকালে যদি আপনি রোজ ডুমুর খান তাহলে আপনার শরীর ভালো থাকবে, শুধু কি তাই, নাকি রয়েছে আরও উপকার।

Figs Benefits

  • অন্ত্র ভালো রাখতে রোজ খান এটি

যদি আপনি রোজ ডুমুর খান, তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাঁরাও নিত্যদিন এটি খেতে পারেন। এটি খেলে আপনার পেট ভালো থাকবে।

  • ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রাখে

যারা ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রাখতে চান তাঁরা রোজ ডুমুর খান। এটি খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এতে পাওয়া অ্যাবসিসিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড ও ক্লোরোজেনিক অ্যাসিডের মতো যৌগ, যা রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

  • উচ্চ রক্তচাপ

যদি আপনি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে নিত্যদিন ডুমুর খান। কারণ এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাঁরাও কিন্তু রোজ ডুমুর খেতে পারেন।

  • হাড়ের ব্যথা কমবে

যাদের হাড়ের ব্যথা রয়েছে তাঁরাও কিন্তু নিত্যদিন ডুমুর খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে। তাই নিত্যদিন এটি খাবেন। এটি খেলে আপনার হাড়ের ব্যথা কমবে, বাতের ব্যথা কমবে। সেই সঙ্গে কমবে জয়েন্টের ব্যথাও।

  • ত্বক উজ্জ্বল থাকবে

যদি আপনি শীতকালে ত্বক উজ্জ্বল রাখতে চান তাহলে পাতে রাখুন ডুমুর, ডুমুর ভেজানো জল খেলে ত্বক উজ্জ্বল থাকবে, ত্বকে কোনও দাগছোপ থাকবে না। ফ্রি র্যা ডিক্যালের বিরুদ্ধে লড়াই করে এই ডুমুর । তাই আপনিও রোজ খান ডুমুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+