Benefits Of Dark Chocolate: আপনিও কি রোজ খাচ্ছেন ডার্ক চকোলেট, জানুন উপকারিতা সম্পর্কে
Benefits Of Dark Chocolate: চকলেট খেতে আমরা সকলেই ভালোবাসি, ছোট থেকে বড় সকলেরই কিন্তু চকলেটের প্রতি একটা আলাদা লোভ থাকে। তবে অনেকেই কিন্তু ডার্ক চকলেট খেতে ভালোবাসেন, আবার এমন অনেকে রয়েছেন যারা একদমই এই চকলেট খেতে চান না, কারণ এতে একটু কোকোর পরিমাণ বেশি, তাই এটি খেতে একটু তেতো লাগে।
চিকিৎসাকেরা বলছেন ও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে ডার্ক চকলেট খেলে শরীর ভালো থাকে। তাই আপনিও নিত্যদিন এক টুকরো হলেও ডার্ক চকলেট খেতে পারেন। ডার্ক চকলেটের মধ্যে ৭০ শতাংশ কোকো থাকে, তাছাড়াও এতে থাকে পটাশিয়াম, জিঙ্ক, সেলেনিয়াম, ফসফরাস, ফাইবার।

- কী কী উপাদান রয়েছে
অনেক গবেষণায় দেখা গেছে, ডার্ক চকলেটের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাছড়া থাকে অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান, প্রচুর পরিমাণে আপনি যদি এটি খান তাহলে আপনার শরীর কিন্তু খুব ভালো থাকবে, তাছাড়া এতে রয়েছে অনেক পুষ্টিগুনও,দেখুন ডার্ক চকোলেটের উপকারিতা সম্পর্কে।
- মেজাজ উন্নত রাখে
ডার্ক চকলেট খেলে মেজাজ ঠিক থাকে অর্থাৎ মেজাজ উন্নত রাখতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাই এটি আপনিও রোজ খেতে পারেন।
- মানসিক চাপ কমায়
মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে ডার্ক চকলেটের জুড়ি মেলা ভার, এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। তাই আপনার স্নায়ু ও পেশীকে শান্ত রাখে তাই এটি, যদি আপনি রোজ খান, আপনার মানসিক চাপ অনেকটাই কমবে, সেই সঙ্গে আপনার উদ্বেগ কমবে।
- ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়
প্রত্যেকটি মানুষের শরীরে দু’ধরনের কোলেস্টেরল থাকে। ১) খারাপ কোলেস্টেরল বা এলডিএল, ২) ভালো কোলেস্টেরল বা এইচডি এল, ডার্ক চকলেট খেলে এইচ ডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে।
- ত্বক ভালো রাখে
যদি আপনি ত্বক ভালো রাখতে চান তাহলে নিত্যদিন খেতে পারেন ডার্ক চকলেট, এতে বায়োঅ্যাক্টিভ যৌগ থাকে। এটি খেলে আপনার ত্বক ভালো থাকবে।
- ঘুম ভালো হবে
সেরোটোনিনের মাত্রা বাড়াতে সাহায্য করে ডার্ক চকলেট। এটি খেলে আপনার ঘুম খুব ভালো হবে এবং এতে থাকে অ্যামিনো অ্যাসিড থাকলে। তাই এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে।
- মস্তিষ্ক ভালো থাকবে
যদি আপনি বুদ্ধি বাড়াতে যান এবং মস্তিষ্ককে ভালো রাখতে চান তাহলে খেতে পারেন ডার্ক চকলেট। এতে ক্যাফিন ও থিওব্রোমিন নামক উপাদান থাকে, যা আপনার মস্তিষ্কের জন্য খুব ভালো।












Click it and Unblock the Notifications