দিনে কতটা পরিমাণ ডার্ক চকোলেট খাবেন, জানুন স্বাস্থ্যগুণ সম্পর্কে

চকোলেট খেতে আমরা সকলেই কমবেশি ভালোবাসি। তবে ডার্ক চকোলেট অনেকেই খেতে চান না। যেহেতু এর স্বাদ একটু তেতো বলে। ডার্ক চকোলেট খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।

এটি খেলে আপনার শরীর খুব ভালো থাকবে। শুধু তাই নয়, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। ভালো থাকবে আপনার হার্টও। ডার্ক চকোলেটে রয়েছে অনেক পুষ্টিগুণও। জানুন এই চকোলেট খাওয়ার উপকারিতা সম্পর্কে।

Dark Chocolate

  • কী কী গুণ রয়েছে

ডার্ক চকোলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাছাড়াও থাকে আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ফাইবার, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ই, কে।

  • মানসিক চাপ কমবে

আপনি কি জানেন আপনি যদি অল্প পরিমাণে নিত্যদিন ডার্ক চকোলেট খান তাহলে আপনার মানসিক চাপ খুব দ্রুত কমবে। এতে কর্টিসলের মাত্রা কমে অর্থাৎ মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ডার্ক চকোলেট। যা মেজাজকে আরোও ভালো রাখে। যেহেতু এটি ম্যাগনেসিয়াম সমৃদ্ধ। তাই এটি আপনার মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করবে। এমনকি স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে এই চকোলেট।

  • হার্ট ভালো থাকবে

ডার্ক চকোলেট খেলে হার্ট ভালো থাকে। কমে হার্ট অ্যাটাকের ঝুঁকি। যেহেতু এতে ফ্ল্যাভোনয়েড থাকে। যা আপনার খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। সেই সঙ্গে হার্ট ভালো রাখতে সাহায্য করবে ডার্ক চকোলেট। তাই দেরি না করে আজ থেকে খান ডার্ক চকোলেট।

  • রক্ত সঞ্চালন ভালো হবে

ডার্ক চকোলেট খেলে রক্ত সঞ্চালন ভালো থাকবে। ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করবে এই চকোলেট। কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ত্বক ভালো রাখতে সাহায্য করবে। শুধু তাই নয়, ত্বক ভালো রাখতে ডার্ক চকোলেটের জুড়ি মেলা ভার।

  • ঘুম ভালো হবে

সেরোটোনিনের মাত্রা বাড়াতে সাহায্য করে ডার্ক চকলেট। এটি খেলে আপনার ঘুম খুব ভালো হবে এবং এতে থাকে অ্যামিনো অ্যাসিড। তাই এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে।

  • বেশি পরিমাণে খাবেন না

ডার্ক চকোলেট কিন্তু বেশি পরিমাণে খাওয়া যায় না। সীমিত পরিমানে এই চকোলেট খেতে হয়। যেমন- প্রত্যেকদিন ৩০ থেকে ৬০ গ্রাম ডার্ক চকোলেট খেতে পারেন। তবে সেই চকোলেটটি যেন ভালো কোম্পানির হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। না হলে কিন্তু শরীরের ক্ষতি হতে পারে। কোনও রোগে আক্রান্ত থাকলে ডার্ক চকোলেট খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+