মাত্র ২ টি লবঙ্গই পারে বড় রোগের ঝুঁকি কমাতে, বর্ষাকালে খেয়ে দেখুন তো উপকার পান কিনা?
লবঙ্গ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী। যে ব্যক্তি নিত্যদিন লবঙ্গ খান, তার শরীরে কিন্তু বড় কোনও রোগ থাকে না। আয়ুর্বেদশাস্ত্রে বলা হয়, লবঙ্গ ঔষধি গুণে ভরপুর। এই মশলাটি সকলের রান্না ঘরেই থাকে।
এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, ভিটামিন ই, ভিটামিন সি, ফোলেট, রিবোফ্লাভিন, ভিটামিন এ, থায়ামিন, ভিটামিন ডি, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। যদি আপনি রোজ রাতে মাত্র দুটি করে লবঙ্গ খান, তাহলে শরীর কিন্তু একদমই ফিট থাকবে। জানুন লবঙ্গ খাওয়ার উপকারিতা সম্পর্কে।

- পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন
লবঙ্গ খেলে কোষ্ঠকাঠিন্য থেকে অ্যাসিডিটির সমস্যা কমে। শুধু তাই নয়, যদি পেটে আপনার কোনও সমস্যা থাকে, তাহলেও কিন্তু লবঙ্গ খেতে পারেন। কারণ লবঙ্গ খেলে আপনার হজম ক্ষমতা বাড়বে। যদি আপনার হঠাৎ কোনও কারণে পেট ব্যথা হয় তাহলে দুটি লবঙ্গ খেয়ে একটু জল খেতে পারেন। দেখবেন পেট ব্যথা দ্রুত চলে যাবে।
- মুখের দুর্গন্ধ দূর হবে
যাদের মুখে প্রচন্ড দুর্গন্ধ রয়েছে বা দাঁতের সমস্যা রয়েছে, তারা অবশ্যই লবঙ্গ খেতে পারেন। যদি রোজ রাতে ঘুমানোর আগে দুটি করে লবঙ্গ খান। তাহলে মুখ পরিষ্কার থাকবে। দাঁতে ব্যথা দূর হবে ও মুখের ভেতর থাকা দুর্গন্ধও দূর হবে।
- মাথা ব্যথা থেকে মুক্তি পাবেন
মাথা ব্যথা থেকে মুক্তি পেতে নিত্যদিন রাতে দুটি করে হলেও লবঙ্গ চিবিয়ে খান। এতে আপনি মাথা ব্যথা স্বস্তি পাবেন। শুধু তাই নয়, যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন, তারাও কিন্তু নিত্যদিন লবঙ্গ খেতে পারেন।
- সর্দি-কাশি কমবে
বর্ষাকালে অনেকেরই বৃষ্টিতে ভিজে ঠাণ্ডা লেগে জ্বর, সর্দি-কাশির মতন সমস্যা দেখা দেয়। আর সর্দি- কাশিতে ভুগলে দ্রুত তা থেকে মুক্তি পেতে অবশ্যই মুখে একটি করে লবঙ্গ রাখুন। রোজ রাতে যদি লবঙ্গ খান, তাহলে সর্দি-কাশির সমস্যা থেকে মুক্তি মিলবে।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
বর্ষাকালে সকলেরই রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকে। আর এই সময় রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চাইলে অবশ্যই আপনাকে খেতে হবে লবঙ্গ। তবে রোজ রাতে কিন্তু দুটি খেতে হবে। তার কারণ লবঙ্গতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যার রোগ প্রতিরোধের ক্ষমতাকে হু হু করে বাড়াতে সাহায্য করে।
- এই রোগগুলি থেকে মুক্তি পাবেন
যারা ব্রংকাইটিস, সাইনাস, অ্যাজমার সমস্যায় ভুগছেন, তাদেরও কিন্তু নিত্যদিন লবঙ্গ খাওয়া খুব দরকার। এগুলি খেলে আপনার রোজ রাতে দুটি করে লবঙ্গ খেলে এই সমস্যা থেকে বের হতে পারবেন আপনি।
- কীভাবে খাবেন
রাতে ঘুমাবার আগে দুটি করে লবঙ্গ খেয়ে এক গ্লাস জল খাবেন। চাইলে আপনি উষ্ণ গরম জলে লবঙ্গ গুঁড়ো মিশিয়েও খেতে পারেন। তবে যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন বা অন্য কোনও ওষুধ খান, তাহলে এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন।












Click it and Unblock the Notifications