Carrot Benefits: চোখ থেকে হার্ট ভালো রাখতে শীতে রোজ পাতে রাখুন এই সবজি
শীতকালে সকলেই আমরা প্রায় গাজর খেয়ে থাকি, প্রায় সব রান্নাতেই গাজর দিয়ে থাকি, এটি খেতেও খুব সুস্বাদু, তেমনই পুষ্টিগুণে ভরপুর। একে আমরা সুপারফুড বলে থাকি, ঠাণ্ডার সময় এলেই এই সবজির দেখা মেলে, তবে বর্তমান সময়ে কিন্তু প্রায় সারা বছরই গাজর পাওয়া যায়।
গাজরে কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন থাকে, তাছাড়াও রয়েছে ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি, পটাশিয়াম, ফাইবার, আয়রনের মতন যৌগ। গাজর খাওয়া শরীরের জন্য খুব ভালো। এটি খেলে আপনি নানান রোগ থেকে মুক্তি পাবেন।

- দৃষ্টিশক্তি বাড়াতে এটি খান
যদি আপনি দৃষ্টিশক্তি বাড়াতে চান তাহলে গাজর খেতে পারেন। গাজরের প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, তাছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যা আপনার দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করবে। শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করবে। আপনার চোখের কর্নিয়া ভালো রাখতেও সক্ষম।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে এটি খান
যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন গাজর, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। শ্বেত রক্তকণিকা উন্নত রাখতে সাহায্য করে গাজর।
- হার্ট ভালো রাখতে এটি খান
হার্ট ভালো রাখতে গাজরের জুড়ি মেলা ভার। যদি আপনি রোজ খাদ্য তালিকায় গাজর রাখেন তাহলে আপনার কোলেস্টেরলের মাত্রা বাড়বে না। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। গাজর খেলে আপনার স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমবে।
- হজম শক্তি বাড়বে
যদি আপনার খাবার হজম করতে অসুবিধা হয় বা হজমের সমস্যা থাকে তাহলে রোজ গাজর খান। কারণ গাজরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এটি খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে, কোলন ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমবে। হজম শক্তি বাড়াতেও সাহায্য করে গাজর।
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে
গাজর খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে, ডায়াবেটিসের মাত্রা বাড়বে না, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই এটি ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই সুগার রোগীরা রোজ খান গাজর।
- কীভাবে খাবেন
যদি আপনি রোজ কাঁচা গাজর খান তাও কিন্তু ভালো, এতে আপনার স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। এতেও প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। তাছাড়া আপনি খেতে পারেন ভেজে, স্যুপে খেতে পারেন, তরকারিতে খেতে পারেন। আবার গাজর সেদ্ধ করেও খেতে পারেন।












Click it and Unblock the Notifications