Health Benefits of Cabbage: হাড় থেকে মস্তিষ্ক ভালো রাখতে বাঁধাকপির জুড়ি মেলা ভার

শীতকাল দোরগোড়ায় যেন কড়া নাড়ছে! শীতের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে, আর শীতকাল পরলে সকলেরই একটি প্রিয় সবজি প্রায় প্রত্যেকদিনই পাতে থাকে, সেটি হল বাঁধাকপি। ফুলকপি, বাঁধাকপি এসময় সকলেই প্রায় খেয়ে থাকেন। আর খেতেও ভালোবাসেন কমবেশি সকলেই।

এই সবজি যে শুধু স্বাদের জন্য খাই তা কিন্তু নয়, এটি খাওয়া স্বাস্থ্যের জন্যও খুব ভালো। যদি আপনি নিত্যদিন বাঁধাকপি খান। তাহলে কিন্তু আপনার শরীর খুব ভালো থাকবে । এই সবজি যে শুধু সবুজ রঙের হয়, তা কিন্তু নয়, বেগুনি রঙেরও বাঁধাকপি পাওয়া যায়।

Health Benefits of Cabbage

  • ওজন নিয়ন্ত্রণে রাখে

যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে নিত্যদিন বাঁধাকপি খেতে পারেন। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এতে ক্যালোরি কম পরিমাণে থাকে। এই ফাইবার জাতীয় সবজি খেয়ে আপনি পেট ভরিয়ে রাখতে পারেন। আপনার খিদে কিন্তু বেশি পাবে না। সামান্য পরিমাণ বাঁধাকপিতে খুবই সামান্য পরিমাণ কোলেস্টেরল ও চর্বি থাকে।

  • হাড় ভালো রাখে

যদি আপনি হাড় ভালো রাখতে চান তাহলে নিত্যদিন বাঁধাকপি খান, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম থাকে। যা আপনার শরীর ভালো রাখতে সক্ষম। তাছাড়াও থাকে ভিটামিন। যদি আপনি নিয়মিত বাঁধাকপি খান তাহলে আপনার হাড় ভালো থাকবে। বার্ধক্য জনিত যদি কোনও সমস্যা থাকে তা থেকেও মুক্তি পাবেন।

  • আলসার নিরাময় পারে এই সবজি

আলসার নিরাময় করতে সক্ষম বাঁধাকপি। আলসার প্রতিরোধ করতে আপনি নিত্যদিন খেতে পারেন বাঁধাকপি।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন বাঁধাকপি। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এতে। এতে অক্সিডেন্ট থাকে।

  • ক্যানসারের ঝুঁকি কমবে

ক্যানসারের ঝুঁকি কমাতে আপনি নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন বাঁধাকপি। এতে প্রচুর পরিমাণে সালফার থাকে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। বাঁধাকপি খেলে ক্যানসার রোগের ঝুঁকি কমবে।

  • মস্তিষ্ক ভালো রাখে

মস্তিষ্ক ভালো রাখতে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন বাঁধাকপি। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে, আয়োডিন, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি আপনার মস্তিষ্কের প্রত্যেকটি কোষকে ভালো রাখবে। অ্যালঝাইমার রোগ থেকে মুক্তি দেবে এই সবজি।

  • রক্তচাপ কমে

রক্তচাপ কমাতে নিত্যদিন বাঁধাকপি খান। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এটি উচ্চ রক্তচাপে ঝুঁকি কমাতে সক্ষম। বাঁধাকপি খেলে আপনার শরীর ফুরফুরে থাকবে। তাছাড়া কোলেস্টেরলের মাত্রাও কমবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+