Benefits of Black Sesame Seed: রান্নায় একবার দিয়ে খান কালো তিলের বীজ! জানুন উপকারিতা সম্পর্কে
তিলের নাড়ু খেতে আমরা কমবেশি সকলেই ভীষণ পছন্দ করে থাকি। পুজোর সময়ে আমরা অনেক সময় তিলের নাড়ু দেবতাকে নিবেদন করে থাকি। আবার তিল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।
তাছাড়া রান্নার কাজেও তিল ব্যবহার করা হয়, চিলি বা হানি চিকেনে অল্প পরিমাণ তিল দিলে কিন্তু স্বাদ কিন্তু বড্ড ভালো হয়, আবার অনেকে বার্গারেও কিন্তু তিল দিয়ে খান। তিল রান্নার কাজে বেশ ব্যবহৃত হয়। রয়েছে অনেক গুনাগুনও।

- কী কী উপকার রয়েছে
কালো তিলের বীজের সম্পর্কে আপনি কি জানেন? কালো তিলের বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, এটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ভিটামিন থাকে, খনিজ থাকে। আইয়ন থাকে, ম্যাগনেসিয়াম থাকে, জিঙ্ক থাকে, রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টও, জানুন উপকারিতা সম্পর্কে।
- পুষ্টির ঘাটতি মেটাতে পারে তিলের বীজ
যদি আপনি শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে চান তাহলে নিত্যদিন কালো তিল খেতে পারেন। এতে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ফাইবার, খনিজ থাকে। এটি স্বাস্থ্যের জন্য খুব ভালো।
- হার্ট ভালো রাখে
যদি আপনি হার্ট ভালো রাখতে চান তাহলে নিত্যদিন কালো তিলের বীজ খেতে পারেন। কালো তিলে থাকে পলিআনস্যাচুরেটেড ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে এর জুড়ি মেলা ভার।।
- হাড় ভালো রাখে
হাড়কে আরোও মজবুত করে তুলতে আপনিও খাদ্য তালিকায় রাখতে পারেন কালো তিলের বীজ, কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এটি খেলে আপনার অস্টিওপোরোসিস রোগের ঝুকি কমবে সক্ষম এটি।
- হজম শক্তি বাড়াতে এটি খান
হজম শক্তি বাড়িয়ে তুলতে চান তাহলে নিত্যদিন কালো তিল খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাবে এবং অন্ত্র ভালো রাখতে সাহায্য করবে।
- ত্বক ভালো রাখে
ত্বক ভালো রাখতে নিত্যদিন কালো তিলের বীজ খাওয়া দরকার। কালো তিলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাছাড়া মানসিক চাপ কমাতেও কালো তেল খেতে পারেন।
- চুল ভালো রাখে
চুল ভালো রাখতে নিত্যদিন কালো তিল খেতে পারেন, এতে প্রচুর পরিমাণে আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম থাকে। তাছাড়া চুল পড়া কমাতে চুলের মস্তিষ্ক ভালো রাখতেও কালো তিলের চুরি মেলা ভার।
- স্মৃতিশক্তি বাড়াতে সক্ষম
যদি আপনার স্মৃতিশক্তি আরোও বাড়াতে চান তাহলে খাদ্য তালিকায় রাখুন কালো তিলের বীজ। কালো তিলের প্রচুর পরিমাণে ভিটামিন বি ৬, ম্যাগনেসিয়াম থাকে। এটি স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক চাপ কমায়।
- শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে
শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে নিত্যদিন আপনিও খাদ্য তালিকায় রাখতে পারেন কালো তিলের বীজ। এতে পরিমাণে ফাইবার থাকে। তাই খেলে কখনোই আপনার শর্করার মাত্রা বাড়াতে দেবে না।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে এটি খান
রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে নিত্যদিন কালো তিলের বীজ খান। এটি খাওয়া সকলেরই জন্য খুব দরকার। কালো তিলের বীজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থেকে ভিটামিন থাকে, থাকে খনিজও। তাই এটি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সক্ষম।
- কীভাবে খাবেন
সবজি ভেজে তারপর তাতে কালো তিল ছড়িয়ে খেতে পারেন। মাফিনেও তিল দিয়ে খেতে পারেন, সবজি রান্নায় এক চামচ কালো তেল দিয়ে খেতে পারেন। এটি খাওয়ার স্বাস্থ্যের জন্যও খুব ভালো।












Click it and Unblock the Notifications