ওজন থেকে বাতের ব্যথা কমাতে নিত্যদিন খান এই মশলা, জানুন উপকারিতা সম্পর্কে
রান্নায় গোলমরিচ দিয়ে আমরা সকলেই কমবেশি খেতে ভালোবাসি। তাছাড়া গোলমরিচে রয়েছে অনেক উপকার। সাধারণত প্রত্যেকটি রান্নাঘরেই কিন্তু থাকে গোলমরিচ। এটি মশলা হিসাবে ব্যবহার করা হয়।
এই মশলা খাবারে যোগ করলে খাবারের স্বাদ কিন্তু আরোও বেড়ে যায়। তবে আমরা যে শুধু স্বাদের জন্য গোলমরিচ খাই তা কিন্তু নয়। গোলমরিচ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। জানুন গোলমরিচ খেলে শরীরের কোন কোন উপকারে লাগে।

- হজমশক্তি বাড়ে
যদি আপনি হজম শক্তি আরও বাড়াতে চান তাহলে অবশ্যই খাদ্য তালিকায় রোজ রাখবেন গোলমরিচ। পিপারিন নামক একপ্রকার যৌগ থাকে এতে। যা আপনার হজম শক্তিকে ক্রমশ বাড়িয়ে তুলবে। তাছাড়াও থাকে আন্টিইনফ্লেমেন্টরি বৈশিষ্ট্য। যা আপনার পেট ফাঁপা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য মতন সমস্যা কমাতেও সাহায্য করবে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে গোলমরিচ।
- ক্যানসারের ঝুঁকি কমবে
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গোলমরিচ রোজ যদি আপনি খান তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। এমন ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করে। গোলমরিচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলি আপনার নিয়মিত খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। এমনকি হৃদরোগের ঝুঁকি কমবে। ক্যানসার রোগে ঝুঁকি কমাতে সক্ষম।
- ওজন কমবে
যারা ওজন কমাতে চাইছেন তারা অবশ্যই খাদ্য তালিকায় রাখুন গোলমরিচ। কারণ এটি খেলে আপনার ওজন সহজে কমে যাবে। সেই সঙ্গে শরীরে ক্যালোরির পরিমাণও কমবে। কারণ এতে পিপারেন নামক একপ্রকার যৌগ থাকে। যা আপনার ক্যালোরি কমাতে সক্ষম।
- বাতের ব্যথা থেকে মুক্তি মিলবে
গোলমরিচে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। তাই শীতকালে যদি আপনার হাতে পায়ে ব্যথা হয় বা বাতের ব্যথা থাকে তাহলে তার থেকে মুক্তি পেতে নিত্যদিন গোলমরিচ খান। এটি খেলে আপনার জয়েন্টের ব্যথা খুব দ্রুত কমবে।
- স্মৃতিশক্তি উন্নত হবে
যদি আপনি মস্তিষ্ক ভালো রাখতে চান ও স্মৃতিশক্তিকে আরোও বাড়াতে চান তাহলে অবশ্যই খান গোলমরিচ। এতে সেরাটোনিন নামক এক প্রকার যৌগ থাকে, যা আপনার মেজাজকে উন্নত করতে সাহায্য করবে। তাছাড়া পিপারিন নামক একপ্রকার যৌগ থাকে। যা আপনার মস্তিষ্কের জন্য খুব ভালো। অ্যালঝাইমার এবং ডিমেনশিয়া রোগের ঝুঁকি কমাতে গোলমরিচ খেতে পারেন।












Click it and Unblock the Notifications