Health Tips: খেয়েছেন কি কখনোও কালো ছোলা? জানুন স্বাস্থ্যগুন সম্পর্কে
যদি আপনি প্রোটিনের ঘাটতি মেটাতে চান তাহলে নিত্যদিন খেতে পারেন কালো ছোলা। যারা নিরামিষাসী ব্যক্তি বা একদমই মাছ, মাংস খেতে পছন্দ করেন না, তারা কিন্তু অবশ্যই ডায়েটে রাখুন কালো ছোলা।
এতে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ক্যালসিয়ামের মতন পুষ্টিগুণ থাকে। রোজ যদি এই ছোলা ভিজিয়ে আপনি খেতে পারেন, তাহলে শরীরে আপনার হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে। জানুন কালো ছোলার উপকারিতা সম্পর্কে।

- ওজন কমাতে কালো ছোলা খান
যদি আপনি ওজন কমাতে চান তাহলে রোজ খান কালো ছোলা, কারণ এতে উচ্চ পরিমাণে প্রোটিন থাকে। থাকে ফাইবারও। কালো ছোলা সারারাত ভিজিয়ে সকালে এটি খেতে পারেন, এটি খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। খিদেও বেশি পাবে না।
- ত্বক উজ্জ্বল থাকবে
ত্বক ভালো রাখতে নিত্যদিন কালো ছোলা খান। ত্বক ভালো রাখতে নিত্যদিন কালো ছোলা খাওয়া খুব দরকার। কালো ছোলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। আর তাই যদি ত্বক ভালো রাখতে চান তাহলেও এটি খেতে পারেন। সেই সঙ্গে ত্বককে কখনোই ডিহাইড্রেট হতে দেয় না এই ছোলা। মুখে বলিরেখা কমাতেও কালো ছোলার জুড়ি মেলা ভার।
- হার্ট ভালো রাখে
কালো ছোলায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই যদি আপনি হার্ট ভালো রাখতে চান তাহলে রোজ খান কালো ছোলা। এটি খেলে আপনার হৃদরোগের সমস্যা থাকবে না। এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমবে অনেক।
- হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে
শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কালো ছোলা খেতে পারেন। কারণ কালো ছোলায় প্রচুর পরিমাণে আয়রন থাকে। যদি কেউ রক্তস্বল্পতায় ভোগেন তাঁরাও কিন্তু এটি খাবেন। কালো ছোলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।
- প্রোটিনের বড় উৎস
যারা নিরামিষাসী ব্যক্তি রয়েছেন তাঁরাও নিত্যদিন কালো ছোলা খেতে পারেন। কালো ছোলায় প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এটি খেলে শক্তিও পাওয়া যায়। এটি খেলে আপনার প্রোটিনের ঘাটতি থাকব না। আর এটি খেলে গুরুতর রোগের ঝুঁকি কমবে। তাই নিত্যদিন আপনিও ডায়েটে রাখতে পারেন কালো ছোলা।












Click it and Unblock the Notifications