একগ্লাস করলার রসেই পালাবে হাজারও রোগ, নিত্যদিন খেলে কী কী উপকার পাবেন, জানেন?
নিত্যদিন করলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই সবজি অনেকেই খেতে চান না। বাচ্চা থেকে অনেক বয়স্করা অনেকেই এই সবজি তেতো বলে মুখে তুলতে চান না। তবে আপনি কি জানেন, করলা খেলে আপনার শরীর ভালো থাকবে।
যদি আপনি নিত্যদিন করলার রস খান তাহলে আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রনে থাকবে। এমনকি খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমবে। এমনকি বাড়বে হজম ক্ষমতাও। আপনি কি জানেন, নিত্যদিন করলার রস খাওয়ার উপকারিতা সম্পর্কে।

করলার রসে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি, জিঙ্ক, পটাশিয়াম ও অন্যান্য পুষ্টিগুণ রয়েছে। ডায়াবেটিস রোগীরা যদি নিত্যদিন খান তা এটিও তাদের কাছে ওষুধের চেয়ে কম কিছু নয়।
- রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে
যদি আপনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে, অবশ্যই খান করলার রস। যাতে পলিপেপটাইড-পি বা পি-ইনসুলিন নামক একটি যৌগ থাকে। যা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। সেই সঙ্গে শরীর কিন্তু একদম ফিট থাকবে।
- কোলেস্টেরলের মাত্রা কমবে
শরীর থেকে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে প্রত্যেক দিন করলার রস খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। এখন কি স্ট্রোকের ঝুঁকি কমবে। তাই অবশ্যই রোজ খান এই রস। তবে বেশি পরিমাণে খাবেন না।
- ওজন কমবে
যদি আপনি ওজন কমাতে চান, তাহলে অবশ্যই নিত্যদিন করলার রস খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। তাছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যা খেলে পেট ভর্তি থাকে। তাই এটি খেলে আপনার ওজন কমবে।
- হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে
হার্ট ভালো রাখতে চান তাহলে নিত্যদিন করলার রস খান। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এটি খেলে শরীরের খারাপ কোলেস্টেরল কমে যাবে। হৃদরোগের ঝুঁকি কমবে। সেই সঙ্গে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে অনেকটাই। এমনকি কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকিও।
- ত্বক উজ্জ্বল লাগে
করলা রসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন থাকে। যা আপনার ত্বক উজ্জ্বল লাগে। ভিটামিন সি থাকাকালীন ত্বকে যদি কোনও র্যা শ বা ফুসকুড়ি হয়, তা থেকে মুক্তি পাবেন। যদি আপনি হজম শক্তি আরও বাড়াতে চান, তাহলে রোজ ভরসা রাখুন করলার রসের উপরে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা হজম ক্ষমতা দূর করতে সাহায্য করে। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications