Benefits of Beans: শীতকালে রোজই পাতে রাখছেন মটরশুঁটি, শরীরের জন্য কতটা উপকারী এই সবজি?

শীতকালের মটরশুঁটি খেতে কে না ভালোবাসে বলুন! মটরশুঁটি স্বাদেও কিন্তু অসাধারণ। যেকোনও রান্নাতেই আমরা শীতকালে মটরশুঁটি দিয়ে থাকি। মটরশুঁটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। আমরা যে শুধু খাবারের স্বাদ বাড়াবার জন্য খাই তা কিন্তু নয়, মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, কে, সি, প্রোটিন থাকে।

এই সবজি খেলে আপনার শরীরে আয়রনের ঘাটতিও পূরণ হবে। এমনকি আপনার হার্ট ভালো থাকবে। তাছাড়াও মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই এটি খারাপ কোলেস্টেরল শরীর থেকে বার করে দেয়, ওজন নিয়ন্ত্রণে রাখে, জানুন মটরশুঁটির উপকারিতা সম্পর্কে।

Benefits of Beans

  • রক্তে শর্করার মাত্রা বাড়বে না

যারা ডায়াবেটিস রোগী রয়েছেন বা যারা ডায়াবেটিসের ঝুঁকি কমাতে চান তারাও কিন্তু নিত্যদিন খেতে পারেন মটরশুঁটি, এতে হাইপোগ্লাইসেমিক থাকে। তাই এটি খেলে রক্তের শর্করার মাত্রা কখনোও বাড়বে না। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।

  • হাড় মজবুত রাখে

যদি আপনি হাড় মজবুত রাখতে চান এবং অস্টিওপোরোসিস এবং বাতের ব্যথার ঝুঁকি কমাতে চান তাহলে অবশ্যই রোজ পাতে রাখুন মটরশুঁটি, এতে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন এ, কে, সিলিকন থাকে। শরীরে এগুলির ঘাটতি পূরণ করবে। যদি আপনার হাড়ের যেকোনও সমস্যা থাকে বা হাড় ক্ষয় হয় তাহলেও কিন্তু মটরশুঁটির জুরি মেলা ভার।

  • কারা বেশি পরিমাণে খাবেন মটরশুঁটি

মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে, গর্ভবতী মহিলাদের মটরশুঁটি খাওয়া খুব ভালো। এতে আপনার সন্তান সুরক্ষিত থাকবে। এটি খেলে আপনার শরীরও সুস্থ থাকবে।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে

যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতাকে আরোও বাড়াতে চান তাহলে নিত্যদিন পাতে রাখুন মটরশুঁটি, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাই এটি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। তাছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি খেলে আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে।

  • পেটের সমস্যা থেকে মুক্তি দেয় মটরশুঁটি

পেটের যেকোনোও সমস্যা থেকে মুক্তি দিতে পারে মটরশুঁটি, যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে বা যাদের আলসার রয়েছে তাদের নিত্যদিন মটরশুঁটি খাওয়া খুব দরকার। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ১১০ গ্রাম মটরশুঁটি খেলে আপনি ১৫ শতাংশ ফাইবার ঢুকবে শরীরে।

  • চোখ ভালো রাখতে খান এটি

যদি আপনি চোখ ভালো রাখতে চান এবং দৃষ্টিশক্তি বাড়াতে চান তাহলে রোজ খান মটরশুঁটি, এতে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েড থাকে। এটি খেলে চোখ ভালো থাকবে, চোখের জ্যোতি বাড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+