গরমকালে শরীর সুস্থ রাখতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে রোজই চুমুক দিন বেলের শরবতে

গরমকালে সকলেরই কিন্তু খুব খিদে কম পায়। খাওয়ার ইচ্ছা থাকে না। তবে তৃষ্ণা কিন্তু ঘনঘন পায়। তাপমাত্রা বাড়ার কারণে শরীরে প্রচুর পরিমাণে ঘাম হয়। যে কারণে শরীর হতে থাকে ডিহাইড্রেট।

যার ফলে অনেকেরই শরীর ভীষণ খারাপ হয়ে যায়। তাই এসময়ে লেবুর জল, নারকেলের জল, ডাবের জল, যেকোনও ফলের রস, লস্যি, বাটারমিল্ক খেলে শরীর সুস্থ থাকে।

bael juice

  • হিটস্ট্রোকের ঝুঁকি কমবে

এই সময় যদি আপনি বেল খান তা আপনার শরীরের জন্য খুব ভালো। যদি খালি পেটে রোজ পাকা বেলের শরবত খান তাহলে শরীর খুব সুস্থ থাকবে। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, বিটা ক্যারোটিনের মতন পুষ্টিগুণ থাকে। যা স্বাস্থ্যের জন্য খুব ভালো। আপনি কি জানেন, পাকা বেল হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, রয়েছে আরোও অনেক গুণ।

  • রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে নিত্যদিন খান বেলের শরবতে। তবে এটিতে কিন্তু কখনোই চিনি দেবেন না। তাহলে কিন্তু ডায়াবেটিস হু হু করে বাড়তে থাকবে।

  • ওজন কমবে

যদি আপনি ওজন কমাতে চান তাহলে রোজ খেতে পারেন বেলের শরবত। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। খিদে সহজে পাবে না। তবে অতিরিক্ত বেলের শরবত খাবেন না।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

যদি রোগ প্রতিরোধের ক্ষমতাকে গরমকালে আরোও বাড়াতে চান তাহলে ভরসা রাখুন বেলের শরবতের উপর। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা খেলে কঠিন রোগ পর্যন্ত আপনাকে ছুঁতে পারবে না।

  • শরীর ডিহাইড্রেট হবে না

গরমকালে সকলেরই শরীর ডিহাইড্রেট হতে থাকে। এসময় শরীরে জলের ঘাটতি হয়। আর যা পূরণ করতে রোজ খেতে পারেন বেলের শরবত। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি থাকে।

  • হজমশক্তি বাড়বে

হজমশক্তি বাড়াতে বেলের শরবতের জুড়ি মেলা ভার। কারণ বেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা খেলে পেট ঠান্ডা থাকে। এটি খেলে আপনার পেটে কোনও সমস্যা থাকবে না। পেট ফোলা ভাব থাকবে না। এমনকি অ্যাসিডিটি থেকেও মুক্তি পাবেন।

  • মুখের ঘা কমবে

মুখের ঘা কমাতে বেলের শরবতের জুড়ি মেলা ভার। যদি আপনার মুখে আলসার হয় তাহলেও কিন্তু বেলের শরবত খেতে পারেন। তবে যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে বেলের শরবত খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+