Ash Gourd Juice Benefits: চালকুমড়োর রসের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আপনি কি জানেন?
Ash Gourd Juice Benefits: চালকুমড়োর নাম নিশ্চয়ই সকলে শুনেছেন। চালকুমড়ো একটি সবজি, বেশিরভাগ বাড়িতেই বাড়ির চালে হয় এইসবজি হয়। তাই এই সবজির নাম চালকুমড়ো। তবে শুধু যে চালে হয় তা কিন্তু নয়, এটি বাড়ির মাচাতেও বেঁধে হয়, আবার জমিতে চাষ করলেও এর ফলন ভালো হয়। চাল কুমড়ো তরকারি ছাড়াও আমরা মোরব্বা, হালুয়া, পায়েস খেয়ে থাকি। তবে এখানেই শেষ নয় এটি কিন্তু বড়ি করেও খাওয়া যায়।
শুধু যে চালকুমড়ো খাই, তা কিন্তু নয়, চাল কুমড়ার ডগা, কচি পাতাও আমরা রান্না করে খেয়ে থাকি। এটিতে কিন্তু প্রচুর পুষ্টিগুণ রয়েছে। যা হয়তো অনেকেই জানেন না। চালকুমরয়য় ভিটামিন, মিনারেল, শর্করা, ফাইবার রয়েছে, আবার চালকুমড়ো কোষ্ঠকাঠিন্য, গ্যাস্টিকের সমস্যা থাকলেও তাও কমায়। চালকুমড়ো খেলে আপনার শরীর খুব ভালো থাকবে। অনেকেই কিন্তু চালকুমড়োর রসও খান, এটির কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে।

কঠিন রোগের থেকে মুক্তি পাবেন
রোজ খালি পেটে সকালে এক গ্লাস করে চালকুমড়োর রস খান, তাহলে কিন্তু আপনার শরীর ভালো থাকবে। শুধু শরীর ভালো থাকবে তা নয়, আপনার অন্ত্রও ভালো থাকবে/। সেই সঙ্গে আপনার মস্তিষ্ক ভালো থাকবে। বুদ্ধিও বাড়বে অনেক।এমন অনেক খাবার আমরা খেয়ে থাকি যেগুলি আমাদের শরীরে মাইগ্রেন, উচ্চ রক্তচাপ, থাইরয়েড, ক্যানসারের ঝুঁকিকে বাড়িয়ে তোলা। যদি এগুলি থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে রোজ সকালবেলা একগ্লাস করে চালকুমড়োর রস খান।
ত্বক ভালো রাখে এই রস
চাল কুমড়োর রস খেলে ত্বক উজ্জ্বল হবে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। এটি খেলে আপনার ত্বক ভালো থাকবে। সেইসঙ্গে বয়সের ছাপ, মুখে বলিরেখা কমাতে সক্ষম।
ওজন নিয়ন্ত্রণে রাখতে এটি খান
আপনি যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান বা রোজ ডায়েট করেন তাহলে কিন্তু নিত্যদিন আপনি সকালে খালি পেটে এক গ্লাস করে চালকুমড়োর রস খান, তারপর এক সপ্তাহ খাবার পর ওজন করে দেখুন আপনার ওজন কতটা কমেছে।
কী ভাবে রস করবেন
চালকুমড়োর রস হয়তো খেতে খুব খারাপ ভাবছেম, একদমই নয়। এটি মিষ্টিও নয় আবার তেতোয় না, এটি খেতে জলের মতো। একটি বড় চাল কুমড়ো কেটে আপনি মিক্সিতে ছোট ছোট পিস করে দিয়ে সেটি ব্লেন্ড করে নিন, তারপর সেটি আপনি একটা সাদা কাপড়ে সেটিকে চিপে চিপে তার থেকে রস বের করবেন। করার পর তাদের অল্প পরিমাণ নুন দিয়ে আপনি খেতে পারেন। এটি কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি আপনি একটিও বোতলে ভরেও রেখে দিয়ে খেতে পারেন। ত্বক ভালো রাখতে সক্ষম চাল কুমড়োর রস
যে ব্যক্তি রোজ চালকুমড়োর রস খান, তার চুলের সঙ্গে ত্বকও কিন্তু খুব ভালো থাকে, যাদের গ্যাস অম্বলের সমস্যা রয়েছে, প্রস্রাব ভালো হয় না বা অনিয়ন্ত্রিত হয় তারা কিন্তু এটি খেতে পারেন। এটি কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো।












Click it and Unblock the Notifications