Health Benefits Of Almond Peel: ফেলে দেওয়া বাদামের খোসাই আপনাকে দিতে পারে পুষ্টিগুন, জানেন
Health Benefits Of Almond Peel: বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে রয়েছে অনেক উপকার, তা আমরা সকলেই জানি। তবে কি জানেন বাদামের খোসাতেও রয়েছে নানান উপকার, যা হয়তো আমরা অনেকের জানি না।
আমরা সবাই এই বাদামের খোসা ছাড়িয়ে তবেই বাদাম খাই। কিন্তু তার থেকে আপনি যদি রোজ দু চারটে করে বাদামের খোসা সমেত বাদাম খান তাহলে কিন্তু আপনার শরীর আরোও ভালো থাকবে। জানুন বাদামের খোসার উপকারিতা সম্পর্কে।

- কেন খাবেন বাদামের খোসা
আর বাদামের পাশাপাশি এর খোসাও খুব উপকারী, যদি আপনি এই খোসার রোজ ভিজিয়ে খেতে পারেন তাহলে আপনার শরীর ভালো থাকবে, শরীর কোনও রোগ বাসা বাঁধবে না।
- রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে
আপনি কি জানেন আপনি যদি রোজ বাদামের খোসা ভিজিয়ে খান তাহলে আপনার হজম শক্তি আরোও বাড়বে। শরীরে পুষ্টিগুণ বাড়বে। শরীর খারাপ হবে না, দ্রুত বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে।
- ত্বক ও চুল উজ্জ্বল হবে
বাদামের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এটি যদি আপনি নিত্যদিন খান তাহলে আপনার ত্বক, চুল ভালো থাকবে। ত্বকে আসবে আরোও উজ্জ্বলতাও।
- অন্ত্র ভালো থাকবে
বাদামের খোসায় প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটি আপনার অন্ত্র ভালো রাখতে সাহায্য করবে। বাদামে খেলে আপনার অন্ত্রে কোনও রকম সমস্যা হবে না। পেট থাকবে ভালো থাকবে, পেটের কোনরকম চর্বিও জমতে দেবে না।

- কীভাবে খাবেন
বাদামের খোসা আপনি শনের বীজ, তরমুজের বীজ, মিছরি, দুধের সঙ্গে দিয়ে খেতে পারেন। কারণ এগুলো খেলে আপনার পেট পরিষ্কার থাকবে। অনেক রোগ থেকে মিলবে মুক্তি।
- এটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো
আপনি কয়েকটা বাদামের খোসা, শনের বীজ একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিন । তারপর তাতে নারকেল, সামান্য ঘি মিশিয়ে ছোট ছোট লাড্ডু করেও রেখে পরে খেতে পারেন। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।
- কীভাবে বানাবেন চাটনি
আপনি বাদামের খোসা নিয়ে তাতে কটা বাদাম ও উড়দ ডাল ভালো করে ভেজে নিন। তারপর তাতে তিনটে কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, দু চামচ লেবুর রস দিয়ে ভালো করে পেস্ট কে তাকে চাটনির মতন করে তৈরি করুন। তাদের সামান্য নুন এবং কালো গোলমরিচ দিয়েও খেতে পারেন। স্বাস্থ্যের জন্য ভালো। তবে অবশ্যই খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন।












Click it and Unblock the Notifications