Benefits of Shalgam: শীতকালে চুটিয়ে খান ওলকপি, জেনে নিন উপকারিতা সম্পর্কে
অল্প ঠাণ্ডা কিন্তু ইতিমধ্যে পরতে শুরু করে দিয়েছে। এই সময় কিন্তু আমরা ফুলকপি, বাঁধাকপির পাশাপাশি ওলকপিও খেয়ে থাকি। ওলকপি খেতে যেমন সুস্বাদু, পুষ্টিগুনেও ভরপুর।
এই ওলকপি দিয়ে আপনি তরকারি, স্টু, স্যুপ আবার ভাজা সবই খেতে পারেন। আবার অনেকেই কিন্তু ওলকপির আচারও খেয়ে থাকেন। ওলকপিকে আমরা শালগম বলেই থাকি, আপনি কি জানেন ওলকপি খাওয়ার স্বাস্থ্যের জন্য কেন ভালো, এর পেছনেই বা কি পুষ্টিগুণ রয়েছে, দেখুন।

- পুষ্টিগুনে ভরপুর
ওলকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং কে থাকে। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যেহেতু ভিটামিন সি থাকে, তাই আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা হু হু করে বাড়তে থাকবে। এতে ভিটামিন কে থাকায় রক্ত ভালো রাখতে সাহায্য করে এই কপি। সেই সঙ্গে হাড় ভালো রাখতে সাহায্য করে ওলকপি।
- কম ক্যালোরি থাকে
ওলকপি কম ক্যালোরিযুক্ত একটি খাবার। এটি যদি আপনি নিত্যদিন খেতে পারেন তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। শুধু তাই নয়, ওলকপি খেলে পেট আপনার অনেকক্ষণ ভর্তি থাকবে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে।
- হজমের সমস্যা কমবে
যদি আপনার হজমের সমস্যা থাকে এবং সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চান তাহলে নিত্যদিন ওলকপি খান। ওলকপি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে। তাছাড়াও যদি কোনোও ভাইরাসে আক্রান্ত হন সেটা থেকে মুক্তি পাবেন।
- এই রোগ থেকে মুক্তি মিলবে
অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ওলকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ফাইবার থাকে। এগুলি খেলে ফ্রি রেডিক্যাল থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, আপনার যদি বহুদিন ধরে কোনও গুপ্ত রোগ থাকে সেটি থেকে মুক্তি দেবে।
- ক্যানসারের ঝুঁকি কমায়
ওলকপিতে গ্লুকোসিনোলেটস থাকে, এক ধরনের ফাইটোনিউট্রিয়েন্ট যা তাদের ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। এমনকি কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। সেই সঙ্গে ফুসফুসও ভালো রাখে।
- হার্টের সমস্যা দূর করে
হার্টের সমস্যা দূর করতে ওলকপির জুড়ি মেলা ভার। ওলকপিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এটি খেলে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমবে।
- কীভাবে খাবেন
ওলকপি আপনি স্টু, স্যুপ করে খেতে পারেন। আবার এটি সেদ্ধ করে সামান্য নুন গোলমরিচ দিয়ে হালকা ভেজে খেতে পারেন। এটি খেতেও খুব ভালো, আবার ওলকপি তরকারিতেও খেতে পারেন। আবার অনেকে ওলকপি ভাজাও খায়। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো।












Click it and Unblock the Notifications