Digestive Problem In Monsoons: বর্ষাকালে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে কী কী করবেন

বর্ষাকালে ভাজাভুজি খেতে কে না ভালোবাসে বলুন! কারণ এই সময়ে আমরা সবথেকে বেশি খিচুড়ি খেয়ে থাকি, মৌসুমী সবজি দিয়ে খিচুড়ির সঙ্গে ভাজাভুজি না হলে কী আর চলে।

এই সময় কিন্তু বেশি রোগের উৎপত্তি , বর্ষাকালে গ্যাসের সমস্যা সকলেরই একটু বেশি বাড়ে, কারণ শুধু যে খাওয়া-দাওয়া থেকে পেট ফোলা, পেট ভার বা গ্যাসের সমস্যা হয় তা কিন্তু নয়। এই সময়ে কী কী করলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন, দেখুন।

Digestive Problem In Monsoon

পানীয় জল

চিকিৎসকরা বলছেন, বর্ষাকালে যদি আপনি গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে চান, প্রথমেই আপনার খাওয়ার জলের উপর নজর দিন অর্থাৎ আপনার পানীয় জলের উপর নজর দিন। আপনি এই সময় ফিল্টার করা জল খান। সেটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো।

ভালোভাবে হাত ধুন

খাওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন। যাতে আপনার হাতে কোনোও রকম ভাইরাস না থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। যদি আপনার হাতে জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে যেগুলো আপনার পেটে গিয়ে নানা রকম রোগের সৃষ্টি করতে পারে। শুধু তাই নয়, আপনার পেট ব্যথা কিন্তু প্রচুর পরিমাণে হতে থাকবে।

তাজা খাবার খান

বর্ষাকালে চিকিৎসকেরা বলছেন, তাজা এবং স্বাস্থ্যকর খাবার খান এই সময়। শাক-সবজি, মাছ মাংস সব তাজা খাওয়ার চেষ্টা করুন। রাস্তার কোনোও খাবারই এসময় খাবেন না, এতে আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে।

Digestive Problem In Monsoon

কাঁচা বা কম রান্না করা খাবার এড়িয়ে চলুন

কাঁচা ও কম রান্না করা খাবার এড়িয়ে চলুন। বর্ষাকালে কাঁচা এবং কম রান্না করা খাবারে ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তাই চিকিৎসকদের মতে, বর্ষাকালে রান্না খুব ভালোভাবে করে খাবার চেষ্টা করুন।

রান্নাঘর পরিষ্কার রাখুন

যেখানে আপনি রান্না করছেন, সেখানে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বারবার হাত ধুয়ে খান বা বাসন ভালোভাবে ধুয়ে নেওয়ার চেষ্টা করুন।

অতিরিক্ত খাবার খাবেন না

বর্ষাকালে অতিরিক্ত খাওয়া দাওয়া করবেন না। কারণ এগুলি আপনার পাচনতন্ত্রের উপর চাপ সৃষ্টি করতে পারে। পরিমাণ মতো খাবেন। যে যে খাবার আপনি হজম করতে পারেন না সেই খাবার কিন্তু কখনোই খাবেন না। বাইরের খাবার এড়িয়ে চলুন, খাওয়া দাওয়ার দিকে সতর্ক থাকুন। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+