Digestive fruit: খাবার ভালো হজম করার জন্য কোন কোন ফল ডায়েটে রাখবেন
স্বাস্থ্যের জন্য খুব ভালো ফল খাওয়া, তা আমরা সকলেই জানি। যে ব্যক্তি নিত্যদিন ফল খান তাকে কখনো বড় কোনও রোগ ছুঁতেও পারে না । শুধু তাই নয়, শরীরে পুষ্টির অভাব থাকে না। ফল খেলে ত্বকও খুব ভালো থাকে ,সেই সঙ্গে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তাও কিন্তু ঠিক হয়ে যাবে। পাচনতন্ত্রকে খুব ভালো রাখে ফল।
তবে অনেকেই মনে করেন যখন তখন ফল খাওয়া যায় না অর্থাৎ সঠিক সময় ফল না খেলে হয়তো ভালোভাবে হজম হয় না। চিকিৎসকেরা বলছেন, এমন অনেক ফল রয়েছে যেগুলি আপনি আপনার ডায়েটে না রাখতে পারেন, এগুলি দ্রু আপনার হজম হবে, এবং হজমের সমস্যা থেকেও বেরোতে পারবেন। কোন ফল খেলে আপনার খুব ভালো হজম হবে, আপনার শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হবে, সেই সঙ্গে আপনার শরীর ফিট থাকবে। কোন কোন ফল খাদ্য তালিকায় রাখবেন, দেখুন।

আপেল
আপেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই ফল খেলে আপনার পরিপাকতন্ত্র খুব ভালো কাজ করবে। শুধু তাই নয়, আপেল খেলে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যাও কমবে। সেই সঙ্গে আপেলে থাকে পেকটিন। এটি খেলে আপনার অন্ত্র ভালো থাকবে এবং আপনার হজমে উন্নতি হবে। হজম সমস্যা থাকলে সেটি কমে যাবে।
কলা
কলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, যারা নিত্যদিন কলা খেতে পারেন, তাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম থাকে, কলায় ফাইবার থাকে প্রচুর, কলায় প্রিবায়োটিক রয়েছে, যা আপনার অন্ত্র ভালো রাখতে সক্ষম।

আনারস
আনারসে রয়েছে ব্রোমেলাইন, এটি এনজাইম বা প্রোটিন ভেঙে পুষ্টির ক্ষমতা বাড়ানোর কাজ করছে। এটি খেলে আপনার শরীর খুব ভালো থাকবে। এটিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যদি আপনি প্রায় সময় আনারস খান তাহলে আপনার শরীর জলের ঘাটতি মিটবে। শুধু তাই নয়, পরিপাকতন্ত্র ভালোভাবে কাজ করতে সাহায্য করে এই আনারস।
অ্যাভোকাডো
অ্যাভোকাডো হার্ট ভালো রাখতে সক্ষম। এতে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট ও ফাইবার থাকে। এটি আপনার শরীরের চর্বি কমাতেও সক্ষম। কোষ্ঠকাঠিন্য কমাতেও নিত্যদিন এই ফল খেতে পারেন।
সাইট্রাস ফল
যে ব্যক্তি নিত্যদিন সাইট্রাস ফল খান, তার কখনোই হজমের সমস্যা হয় না। যেমন কমলালেবু, লেবু, আঙ্গুরের মতো ফল খান কখনোই হজমের সমস্যা হয় না। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফাইবার থাকে। ভিটামিন সি থাকার কারণে আপনার কিন্তু খুব ভালো থাকবে। সেই সঙ্গে আপনার হজমের সমস্যাও দূর হবে।












Click it and Unblock the Notifications