Diabetes: মিষ্টি এই ফল খেলেও বাড়বে না শর্করার মাত্রা! কিন্তু সুগার রোগীরা কীভাবে খাবেন, জানুন
বর্তমান সময়ে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার রোগীর সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে, এটি কিন্তু বয়স্ক ব্যক্তিদের হয় তা কিন্তু নয়, তরুণ সম্পদের মধ্যেও এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে, সুগার রোগীদের শরীরের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত। ঠিক তেমনই খাবার-দাবারের দিকেও যত্ন নিতে হয় তাদের। ডাক্তারের পরামর্শ মতন ওষুধ খেতে হয়। চিকিৎসকেরা বলছেন, যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা প্রত্যেকদিন ভিটামিন, ফাইবার রয়েছে এমন ফল খাদ্য তালিকায় রাখবেন।
সুগার রোগীরা যেহেতু মিষ্টি জাতীয় ফল খেতে পারেন না, সেই কারণে তাঁরা অনেক ফল খেতেও পারেন না। তবে, এমন কিছু মিষ্টি জাতীয় ফল রয়েছে যেগুলি খেলে ডায়াবেটিস কিন্তু সহজে বাড়ে না, দেখুন ডায়টিশিয়ান ও চিকিৎসকেরা সুগার রোগীদের কোনও ফল খেতে বলছেন।

- আম
আম খেতে আমরা কমবেশি সকলেই ভালোবাসি, তবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু তেমন আম খেতে ভয় পান। যেহেতু এটি মিষ্টি জাতীয় ফল, তবে এতে ফাইবার থাকে সাত শতাংশ। তাই আপনি গরমকালে অল্পবিস্তর আম খেতে পারেন। তবে বেশি আম কিন্তু খাওয়া ভালো না সুগার রোগীদের জন্য।
- কমলালেবু
কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, ডায়াবেটিস রোগীদের জন্য কমলালেবুর রস খাওয়াভালো। একটি মাঝারি আকারের কমলালেবুতে তিন গ্রাম ফাইবার থাকে। যদি আপনি দুদিন ছাড়া একদিন একটি করে কমলালেবু খান তাহলে কিন্তু আপনার সুগার নিয়ন্ত্রণেই থাকবে। এবং এটি পেট অনেকক্ষণ ভর্তি লাগবে। কমলালেবু খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। গ্লুকোজের মাত্রা শরীরে বজায় থাকবে ঠিকঠাক।
- তরমুজ
মিষ্টি, রসালো ফল তরমুজের প্রতি ভালোবাসা প্রায় সকলেরই রয়েছে। তাই সুগার রোগীরা তরমুজ খেলে অল্প পরিমাণে খাবেন।
- অ্যাভোকাডো
অ্যাভোকাডো খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। সিডিসি রিপোর্ট অনুযায়ী, অ্যাভোকাডো খেলে হৃদরোগের ঝুঁকি কমে।এতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে,এতে সামান্য পরিমাণ মিষ্টি থাকে। তাই এটি খেলে আপনার গ্লাইসেমিকের প্রক্রিয়াকে বিশেষভাবে প্রভাবিত করবে না।
- কলা
মিষ্টি জাতীয় ফল কলা ডায়াবেটিস রোগীদের খাওয়া ঠিক উচিত নয় রোজ। তবে কলা আপনি মাঝে মধ্যে খেতেই পারেন এই ফল, কলাতে পটাশিয়াম, ক্যালসিয়াম, এবং স্টার্চের ভালো উৎসই হল কলা। তাছাড়াও কলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যার শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীরা রোজ কলা খেতেই পারেন। তবে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications