ডায়াবেটিস রোগীরা ভুলেও হাত দেবেন না এই খাবারগুলিতে, কিন্তু কেন?
বর্তমান সময়ে সকলেই প্রায় খুব ব্যস্ত থাকেন। আর এই ব্যস্ত সময় নিজের যত্ন নেওয়া অনেকের পক্ষেই কিন্তু কঠিন হয়ে যায়। জীবন যাত্রার মান পাল্টাতে থাকে। সঠিক সময় খাওয়া-দাওয়া হয় না, পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না। জাঙ্ক ফুড বেশি খেয়ে থাকেন সকলে। অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে শরীরে নানান রোগ বাসা বাঁধে।
তার মধ্যে একটি বড় রোগ হল ডায়াবেটিস। সুগার হলে এমন অনেক খাবার রয়েছে যেগুলি আপনি ছুঁয়েও দেখতে পারবেন না। ডায়াবেটিস রোগীরা কোন কোন খাবার খেতে পারবেন না, জানেন।

- দই
আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে, যে সকল ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত তারা কখনোই ঠান্ডা দই হোক কিংবা গরম দুই খেতে পারবেন না। এগুলি খেলে হজমের সমস্যা হবে। শুধু তাই নয়, রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকবে। ঠান্ডা দই খেলে আপনার বুকে কফও জমার সম্ভাবনা থাকবে। শরীর ক্রমশ অলস হতে থাকবে। কাজের এনার্জি পাবেন না। সেই সঙ্গে বাড়তে থাকবে ওজন। ডায়াবেটিস রোগীদের জন্য দই খাওয়া একদমই উচিত নয়।
- গুড়
শীতকালে সকলেই প্রায় গুড় একটু বেশিই খেয়ে থাকেন। তবে চিকিৎসকেরা কিন্তু ডায়াবেটিস রোগীদের গুড় না খাওয়াই পরামর্শ দেন। কারণ এতে চিনির পরিমাণ বেশি থাকে। মিষ্টি খেলে সুগার এমনিতেই নিয়ন্ত্রণে থাকে না। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।
- নুন
ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীরা নুন খাওয়া এড়িয়ে চলুন। এটি খেলে আপনার কিন্তু রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যে কারণে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, কিডনিও খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। যদিও নুন কিন্তু রক্তের শর্করার মাত্রা বাড়ায় না। তবুও যে সকল ব্যক্তির ডায়াবেটিস রয়েছে তাদের কিডনির সমস্যা খুব সহজেই হতে পারে।
- কলা
ডায়াবেটিস রোগীরা শরীর সুস্থ রাখতে কলা খাওয়া এড়িয়ে চলুন। কারণ কলায় প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন, ম্যাঙ্গানিজ, পটাশিয়ামের মতন উপাদান থাকে। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। যা রক্তে শর্করার মাত্রাকে ক্রমশ বাড়িয়ে তোলে। যদি শরীর সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই ডায়াবেটিস রোগীরা এই খাবারগুলি আজ থেকেই ত্যাগ করুন।












Click it and Unblock the Notifications