রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ডায়াবেটিস রোগীরা এই স্ন্যাকসগুলি খেতে পারেন
আমাদের দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা কম নয়। প্রায় প্রতিদিনই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন দেশের অনেক মানুষ। যারা সুগার রোগে আক্রান্ত তাঁদের খাবারের দিকে বিশেষ লক্ষ্য রাখতে হয় অর্থাৎ সব খাবার কিন্তু তাঁরা খেতে পারেন না।
এমন কিছু স্ন্যাকস আছে তা যদি ডায়াবেটিস রোগীরা খান তাহলে তাঁদের রক্তে শর্করার মাত্রা বাড়বে না। শরীরও থাকবে সুস্থ, জানুন সেই তালিকায় কী কী খাবার রয়েছে।

- কালো ছোলা
ডায়েটিশিয়ানরা বলেন, ছোলা খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর তাছাড়া এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। কালো ছোলায় ফাইবারের পরিমাণ একটু বেশিই থাকে। তাই আপনি যদি নিত্যদিন কালো ছোলা খেতে পারেন তাহলে আপনার ডায়াবেটিস কখনোই বাড়বে না। কালো ছোলা সঙ্গে আপনারা লেবু ও কিছু সবজি দিয়ে কালো ছোলা খেতে পারেন। আবার এই কালো ছোলাও ভেজেও খেতে পারেন। যা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো ও খুব সুস্বাদু।
- পপকর্ন
পপকর্ন খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যা ওজন কমাতে সাহায্য করে। এতে ক্যালোরির পরিমাণ কম থাকে। থাকে উচ্চ পরিমাণে ফাইবার। সুগার রোগীরা সন্ধ্যেবেলা নিত্যদিনই কিন্তু টিফিনে এটি খেতে পারেন। এতে নুন কম পরিমাণে দিয়ে খাবেন। এতে কিন্তু আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকিও কম থাকবে
ব্ল্যাক কফি ছাড়া দিন শুরু হয় না আপনার? জানুন উপকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে ।
- বাদাম
ডায়াবেটিস রোগীদের জন্য বাদাম খাওয়া খুব ভালো। প্রচুর বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে হৃদরোগের ঝুঁকি কমে। এমনকি রক্তে শর্করার মাধ্যমে নিয়ন্ত্রণে থাকে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। ভালো থাকে হার্টও। এটি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে।
- ডিম
ডিম প্রোটিনের খুব ভালো উৎস। প্রত্যেকটি ডায়াবেটিস রোগী স্ন্যাকসের একটি ডিম খাওয়া উচিত। এতে কিন্তু আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন। এতে ব্লাড সুগারও বাড়বে না। সেই সঙ্গে আপনি শক্তিও পাবেন। তবে আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এই জিনিসগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications