ব্রেকফাস্টে ডায়াবেটিস রোগীরা কখনোই এই খাবারগুলি রাখবেন না, কিন্তু কেন জানেন?
দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা কম নয়। বর্তমানে ডায়াবেটিস রোগ কিন্তু তরুণ সম্প্রদায়ের মধ্যেও দেখা দিচ্ছে। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলেই হয় সুগার রোগ। সুগার রোগ হলে এই সময়ে খাওয়া-দাওয়ার ওপরেও বিশেষ নজর রাখতে হয়।
যারা ডায়াবেটিসের রোগে ভুগছেন তারা কিন্তু ভুলেও সকালবেলা এই খাবারগুলি ব্রেকফাস্ট রাখবেন না। তাহলে কিন্তু আপনাদের সুগার কখনোই নিয়ন্ত্রণে থাকবে না। হু হু করে বাড়তে থাকবে রক্তের শর্করার মাত্রা। ব্রেকফাস্টে কোন কোন খাবার একদমই খাবেন না, দেখুন।

- ভাজা খাবার
সুগার রোগীরা সকালে কখনোই ভাজা খাবার খাবেন না। এটি খেলে আপনার রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকবে। তাই আগেই সাবধান হন।
- ফলের রস
ব্রেকফাস্টে অনেকেই দুধ, পাউরুটি, কলার সঙ্গে এক গ্লাস করে ফলের রস খান। তবে বর্তমানে ব্যস্ত সময়ে অনেকেই ফলের রস বাড়িতে না বানিয়ে বাজার থেকে কিনে আনেন। প্যাকেটে ফলের রস কিনে এনে খাওয়া কিন্তু একদমই ভালো নয়। তবে কখনোই সুগার রোগীরা এটি খাবেন না। এতে চিনির পরিমাণ বেশি থাকে। যদি ফলের রস খেতেই হয় আপনি ফল কিনে এনে নিজে বাড়িতে বানিয়ে খাবেন, এতে ফাইবারের ঘাটতিও কিন্তু অনেকটাই পূরণ হবে।
- ময়দা
ময়দার খাবার খাওয়া একদমই সুগার রোগীদের উচিত নয়। এতে আপনাদের পেটে নানান সমস্যা হতে পারে। এমনকি রক্তের শর্করার মাত্রাও বাড়তে পারে।
- চা বা কফি
অনেকেই ঘুম থেকে উঠে চা বা কফি খান। তবে চা-কফি বেশি না খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো। কারণ এতে থাকে ক্যাফেইন। চা বা কফিতে অনেকেই চিনি দিয়ে খান, তাই এটা কিন্তু রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। যদি আপনার চা খেতেই হয় তাহলে ভেষজ চা খাবেন, চিনি বা মধু ছাড়া।
- মিষ্টি জাতীয় খাবার
মিষ্টি জাতীয় খাবার কখনোই সুগার রোগীরা সকালে খাবেন না। এতে আপনার রক্তের শর্করার মাত্রা কিন্তু হু হু করে বাড়তে থাকবে। তাই আগেই সাবধান হোন।












Click it and Unblock the Notifications