Diabetes: সুগার নিয়ন্ত্রণে রাখতে আজই খাদ্য তালিকা থেকে বাদ দিন এই ফলগুলি
বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে, রক্তে শর্করার মাত্রা বাড়লে ডায়াবেটিসে আক্রান্ত হন ব্যক্তিরা। ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার প্রধান কারণই হল খাদ্যাভ্যাসের পরিবর্তন, জীবনযাত্রার পরিবর্তন।
আবার প্রচুর পরিমাণে মিষ্টি খেলে বা প্রচুর চিন্তা করলেও ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু বাড়তে থাকে। যদি আপনি ডায়াবেটিস রোগী হন তাহলে কখনোই এই ফলগুলি খাবেন না, আপনার খাদ্য তালিকা থেকে এগুলি বাদ দিন।

- আম
ফলের রাজাই হল আম, এই ফল খেতে আমরা কমবেশি সকলেই ভালোবাসি। তবে আপনি যদি সুগার রোগে আক্রান্ত থাকেন তাহলে আপনি এই ফল খাবেন না। ডায়াবেটিসের ঝুঁকি কমাতে চান তাহলে আম খাওয়া এড়িয়ে চলুন। কারণ আমে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে, যা রক্তের শর্করার মাত্রা হু হু করে বাড়াতে পারে।
- কলা
আপনি কি জানেন যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা কখনোই পাকা কলা খেতে পারেন না। এতে গ্লাইসেমিকের মাত্রা বেশি থাকে। তাই আপনি যদি রোজ কলা খান তাহলে আপনার পটাশিয়ামের মাত্রা শরীরে ঠিক থাকবে ঠিকই, তবে বাড়তে থাকবে শর্করার মাত্রা বেশি থাকবে।
- আনারস
আনারস একটি ফল। এই রসালো মিষ্টি ফলকে আমরা কমবেশি সকলেই ভালোবাসি। তবে যাদের ডায়াবেটিস রয়েছে ,তারা কখনোই কিন্তু আনারস খাবেন না। এটি তাদের স্বাস্থ্যের জন্য খুব খারাপ।

- আঙ্গুর
টক, মিষ্টি এই ফল খেতে আমরা সকলেই কমবেশি ভালোবাসি। আপনি মাঝে মধ্যে অল্পবিস্তর আঙ্গুর খেতে পারেন। তবে প্রচুর পরিমাণে আঙুর খেলে আপনার শর্করার মাত্রা বৃদ্ধি পাবে, কারণ এতে মিষ্টির পরিমাণ বেশি থাকে।
- তরমুজ
রসালো ফল তরমুজ গরমকালে সকলেই খেতে চান। এটি মানুষের গরমকালের সবচেয়ে পছন্দের ফল। তবে এতে মিষ্টির মাত্রা বেশি থাকে, ডায়াবেটিস রোগীরা কখনোই এটি খাবেন না ।এটি খাওয়া আপনাদের স্বাস্থ্যের জন্য খুব খারাপ।
- লিচু
ডায়াবেটিস রোগীদের লিচু খাওয়া এড়িয়ে চলুন। কারণ এতে মিষ্টির মাত্রা বেশি থাকায় এতে আপনার রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকবে। সেই সঙ্গে যাদের সুগার রয়েছে বা ঝুঁকি রয়েছে তারা কখনোই কিন্তু লিচু খাবেন না।












Click it and Unblock the Notifications